রূপক মুখার্জি
প্রকাশঃ 25-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝড়-বৃষ্টি হলেই কেঁপে ওঠে শিক্ষার্থীদের বুক

নড়াইল কালিয়া উপজেলার মাউলি পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের রয়েছে একটি আধা-পাঁকা টিন সেটের ঘর। তবে নেই কোন জালনা-দরজা। ঝড় বৃষ্টি নামলেই বন্ধ হয়ে যায় স্কুলের পাঠদান। মেঘের গর্জনে কেঁপে উঠে কোমলমতি ছাত্র-ছাত্রীর বুক। বৃষ্টি নামলে ভিজে যায় বই-খাতাসহ ছাত্র-ছাত্রীদের পরিহিত স্কুল ড্রেস। এ বিদ্যালয়ে রয়েছে তিন শতাধিক ছাত্র-ছাত্রী। তারা প্রতিদিন ঝুঁকি নিয়ে করছে ক্লাস।

মঙ্গলবার (২৪ জুন) মাউলি পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের গিয়ে দেখা গেছে, ' টিন সেটের ঘরে চলছে পাঠদান। শ্রেণীকক্ষের টিনের চালে রয়েছে একাধিক ছিদ্র, বৃষ্টি নামলেই শ্রেণি কক্ষে পানি ঢুকে যায়। কখনও কখনও পার্শ্ববর্তী হাজরা তলা মন্দিরে বারান্দায় করানো হয় পাঠদান। 

মাউলি পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র অলোক বিশ্বাস জানান, ' স্কুল ঘরে জালনা দরজা নেই, বৃষ্টি নামলে বই-খাতা ভিজে যায়,ঝড় বাতাস ছাড়লে আমরা আতঙ্কে থাকি। এতে করে  ক্লাসে আমরা ভালো ভাবে মনোযোগ দিতে পারি না। বাধ্য হয়ে ওই রুমে ক্লাস করতে হয়।
নবম শ্রেনির ছাত্রী মীম খানম বলেন, 'যখন মেঘ ডাকে বা বিদুৎ চমকায়, তখন ভয়ে আমাদের বুক কেঁপে উঠে। বন্ধুরা ভাল স্কুলে পড়ে তাদের বিদ্যালয়ে চার তলা ভবন রয়েছে। কিন্তু আমাদের নেই, এতে আমাদের মন খারাপ হয়। সরকারের কাছে দাবি আমাদের বিদ্যালয়ে একটা নতুন ভবন নির্মাণ করা হোক। 

মাউলি পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ইচ্ছা শক্তি থাকলেও সঠিক ভাবে কাজ করতে পারছি না। ভবন না থাকার কারণে আধুনিক যুগে ডিজিটাল ক্লাস নিতে আমরা ব্যর্থ হচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি একটি নতুন ভবন বরাদ্দের জন্য।

নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মাউলি পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থা খুবই নাজুক। স্কুলটিতে ক্লাস নেওয়ার মতো কোন ক্লাস রুম নেই। শিক্ষা অধিদপ্তরে এ বিদ্যালয়ের বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় সারওয়ার এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল

1

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

2

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

3

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

4

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

5

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষ

6

দিনাজপুর বিরলে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত

7

হবিগঞ্জে টাক-পিকাপ সংঘর্ষে চালকসহ ২জন নিহত

8

‎মোটর বাইকের সংঘর্ষে এক পথ আরোহীর মৃত্যু

9

ইশ্বরগঞ্জে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবে

10

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

11

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

12

মাদারীপুর-১ এ নাদিরা মিঠু ও মাদারীপুর-২ এ জাহানদার আলী জাহান

13

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

14

যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ ও প্রথম সভা অন

15

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

16

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

17

ডাকসু ভিপি সাদিক কায়েমের আগমনে মাঠ পরিদর্শন ও মতবিনিময়

18

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

19

রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

20