জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জামুডঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার কমিটির সভাপতি হলেন যমুনা টিভির

 
তরু খান
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য গঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক জিল্লুর রহমান মন্ডল পলাশ।

তিনি যমুনা টেলিভিশনের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার জামুডাঙ্গা গ্রামের বাসিন্দা।

চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—পদাধিকার বলে মাদ্রাসার প্রধান (সুপার) মো. আব্দুস সাত্তার আকন্দ (সদস্য সচিব), অভিভাবক সদস্য মো. সাইদুর রহমান এবং সাধারণ শিক্ষক সদস্য মো. আবুল কালাম আজাদ মন্ডল।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসার সুপার মো. আব্দুস সাত্তার আকন্দ। এর আগে গত ২৩ ডিসেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ চার সদস্যের এই এডহক কমিটি অনুমোদন পায়।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মো. আব্দুস সাত্তার আকন্দ বলেন, 'মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী স্নাতক পাশ ও সৎ যোগ্য ব্যক্তি হিসেবে সাংবাদিক জিল্লুর রহমান পলাশকে সভাপতি মনোনীত করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নানা দিক থেকে উন্নয়নবঞ্চিত ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে শিক্ষার মানোন্নয়নসহ মাদ্রাসার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।' 

সভাপতি মনোনীত হওয়ায় প্রতিক্রিয়ায় সাংবাদিক জিল্লুর রহমান পলাশ বলেন, 'এলাকায় ধর্মীয় ও সাধারণ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। বর্তমান বাস্তবতা বিবেচনায় শিক্ষার মানোন্নয়ন, সন্তোষজনক ফলাফল নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।'

উল্লেখ্য, ১৯৯২ সালে সাদুল্লাপুর উপজেলার ৩ নং দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামে জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এবতেদায়ী ও দাখিল পর্যায়ের এই মাদ্রাসাটি ২০০৪ সালে এমপিওভুক্ত হয়। মাদ্রাসাটি এমপিওভুক্ত করতে তৎকালীন ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকির সহযোগিতায় শিক্ষানুরাগী আইনজীবী মো. জহুরুল ইসলাম মন্ডল (তোতা মিয়া) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তাঁর সম্মতিতেই এবার প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন তাঁর ছেলে, সাংবাদিক জিল্লুর রহমান পলাশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

1

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

2

দিনাজপুর-৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত স্বতন্ত্র প্র

3

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

4

হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে নিকলীর জনজীবন

5

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

6

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

7

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

8

রায়গঞ্জে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫

9

নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

10

‎রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্

11

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি হাবিবুর ইসলাম হাবিব

12

সুদানে রক্তের বন্যা

13

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

14

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

15

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

16

কালিয়াকৈরে যুবনেতা খন্দকার মোশাররফ হোসেনের ৩৮ তম শাহাদত বার

17

দিনাজপুরের খানসামায় যুবলীগ কর্মীসহ তিনজন আটক

18

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

19

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

20