জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে প্রধান উপদেষ্টার বিশেষ আবাসন প্রকল্পের ঘর পেল ১০ টি পরিবার

চৌদ্দগ্রামে প্রধান উপদেষ্টার বিশেষ আবাসন প্রকল্পের ঘরের চাবি বন্যায় ক্ষতিগ্রস্ত আলম মিয়ার হাতে তুলে দিচ্ছেন জেলা প্রশাসক আমিরুল কায়সার ও জেনারেল মো. এনামুল হক।

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রধান উপদেষ্টার বিশেষ আবাসন প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহ হারানো দশটি পরিবারকে ঘর উপহার।

বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত চট্রগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় দরিদ্র ও গৃহহীন মানুষের নিজ বসতভিটা উপহার প্রদানের বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামের উপকারভোগী মোঃ আলম মিয়ার বাড়ির সামনে থেকে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও যুক্ত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতিক ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।

গত ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের চারটি জেলার গৃহহীনদের মাঝে ৩০০টি ঘর হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর মধ্যে কুমিল্লা জেলার ৬টি উপজেলার ৭০টি ঘর উদ্ভোধন ও হস্তান্তর করা হয়। ৬টি উপজেলার মধ্যে বুড়িচংয়ের ২৯টি, ব্রাহ্মণপাড়ার ১০টি, সদর দক্ষিণে ০৬ টি,চৌদ্দগ্রামে ১০টি,মনোহরগঞ্জে ১০টি ও নাঙ্গলকোটে ০৫ টি ঘর পেয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর ২৪ ও ৩৩ পদাতিক ডিভিশন এসব গৃহনির্মাণ বাস্তবায়ন করেন।

উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লায় ঘর ও চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার, ৪৪ পদাতিক বিগ্রেডের কমান্ডার জেনারেল মো: এনামুল হক পিএসসি, ২৩ পদাতিক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহমুদুল হাসান পিএসসি, ৫ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোঃ খবির হোসেন তালুকদার, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লীমা, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন, ৪৪ পদাতিক ব্রিগ্রেডের মেজর আদম আল ফারুক, চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ বোরহান উদ্দিন।

এদিকে প্রধান উপদেষ্টার উপহার হয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের ১০ উপকারভোগী। উপকারভোগীরা বলেন, বন্যার সময়ে বাড়িঘর হারিয়ে আমরা অসহায় হয়ে পড়ি। এরই মধ্যে প্রধান উপদেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্থদের ঘর উপহার দিবেন মর্মে খবর পাই। আজ ঘরগুলো পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ঘরগুলো নির্মাণ কাজের সময় সেনাবাহিনী সকাল বিকাল খোঁজখবর নেন।

চৌদ্দগ্রাম উপজেলায় প্রধান উপদেষ্টার আবাসন প্রকল্পের ঘর উপহার পাওয়া উপকারভোগীরা হলো, ঘোলপাশা ইউনিয়নের উজানমুড়ী গ্রামের মানছুরা বেগম, রাজেন্দ্রপুর গ্রামের জাফর আহম্মদ, কোমাল্লা গ্রামের মোঃ আলম, রাঙ্গামাটিয়া গ্রামের নাছিমা বেগম, গুনবতীর আকদিয়া গ্রামের শাহ আলম, কালিকাপুরের কিং ছুপুয়া গ্রামের আবুল হাশেম, পৌরসভার নাটাপাড়া গ্রামের খোরশেদ আলম, বাতিসার সোনাপুর গ্রামের আব্দুল জলিল, জগন্নাথদিঘীর বরদৈন গ্রামের রহিমা বেগম, নারায়নকরা গ্রামের কুলছুমা বেগম।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে পশ্চিম ডোংরা বন্ধু মহলের প্রথম রাউন্ডের ৭তম খেলা

1

বান্দরবান রোয়াংছড়িতে অর্ধগলিত লাশ উদ্ধার

2

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

3

গজারিয়ায় ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্

4

সাংবাদিক সংগঠন বিএমএসএফ'র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন

5

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টিক

6

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

7

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

8

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর মরদেহ দেখাল বাংলাদেশী

9

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

10

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

11

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

12

বগুড়ায় জেলা গোয়েন্দার অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

13

এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে কোথাও যাবো না_ ইঞ্জিনিয়ার

14

সোনাইমুড়ীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

15

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার

16

উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

17

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

18

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

19

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

20