রোকন হোসাইন।।
১৩ আগস্ট গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা ও সুতিয়া নদীর মোহনায় ত্রিমোহনী ব্রিজ থেকে লামিয়া আক্তার (১৭), এক কলেজ ছাত্রী, নদীতে ঝাঁপ দেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ব্রিজে প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পর হঠাৎ তিনি নদীতে লাফ দেন। কয়েকজন চেষ্টা করলেও প্রবল স্রোতের কারণে তাঁকে উদ্ধার সম্ভব হয়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে, কিন্তু তীব্র স্রোতে সন্ধ্যা পর্যন্ত অভিযান ব্যর্থ হয়। হাজারো মানুষ ঘটনাস্থলে ভিড় করে।পরিবার ও স্থানীয়দের ধারণা, প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তি এবং মানসিক চাপে তিনি এই সিদ্ধান্ত নেন। ঝাঁপ দেওয়ার আগে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছিলেন—
“এই পৃথিবী আমাকে ভালো থাকতে দেয়নি… মানুষের আচরণ আমাকে বাঁচার শক্তি দেয়নি।