সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের কাউলিয়া চরের খামারি তারা মিয়ার হত্যাকারী ও ৩ গরু ডাকাতির ঘটনায় শফিকুল ইসলাম ওরফে শফি (৬০) নামের ডাকাতদলের ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) দিবাগত রাতে টাঙ্গাইলের যমুনার চরাঞ্চল থেকে অভিযান চালিয়ে ডাকাত শফিকুল ইসলাম শফিকে গ্রেফতার করা হয়। দুর্দর্শ ডাকাত শফিকুল ইসলাম শফি আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও সিরাজগঞ্জের সদর উপজেলার বড় কয়ড়া গ্রামের মৃত জামালের উদ্দিনের ছেলে।
মঙ্গলবার দুপুরে চৌহালী থানার ওসি আব্দুল বারিক জানান, ২১ মে রাতে চৌহালীর ঘোরজান ইউনিয়নের মুরাদপুরস্থ কাউলিয়া চরে সঙ্ঘবদ্ধ ডাকাতদল খামারী তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে শ্বাসরোধে হত্যা করে। এসময় তিনটি গরু লুটে নেয় ডাকাত দল।
তিনি আরও জানান, এঘটনায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার একটি প্রত্যন্ত চর অঞ্চলে অভিযান চালিয়ে ডাকাত শফিকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলাম শফির নামে ডাকাতি সহ ৭ টি মামলা রয়েছে বলে জানা যায়। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। গরু উদ্ধার সহ বাকি খুনিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। নিহত খামার তারা মিয়ার পরিবার খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড কামনা করে।
মন্তব্য করুন