জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

মোঃএরশাদুল হক 

 কুড়িগ্রামে গত কয়েক সপ্তাহ থেকে  শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে করে সাধারণ মানুষরা পরেছেন বিপাকে। ঠান্ডার কারণে শিশু এবং বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে।
রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসে বাড়ছে কাঁপুনি।গত কয়েকদিন থেকে সূর্যের দেখা মিলছে না।আজ সূর্য মাঝে মাঝে উঁকি দিচ্ছে আবার চলে যাচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়েছে খেঁটে খাওয়া সাধারণ মানুষ, বিশেষ করে কষ্ট বেড়েছে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর।
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ  ইউনিয়নের চর রাউলিয়ার স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন খড়ে ঘরে থাকি বাতাস রাত ও দিনে হুহু করে ঢুকে মোক কাবু করছে।বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি।
 নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা নুরুল হক পেশায় রিক্সা চালক। রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। সাংবাদিকদের সাথে নুরুল হক কথা হলে বলেন সকাল বেলা রিক্সা নিয়ে বের হতে পারি না।এতে আমার সংসার অভাবে কেটে যাচ্ছে
কুড়িগ্রাম সদর উপজেলার কলেজ মোড়ের পান ব্যবসায়ী দুলুমিয়া বলেন ঠান্ডার কারণে পান বেচতে পারি না খুব অভাবে দিন কাটাচ্ছি।
কুড়িগ্রাম সদর উপজেলার ২নং কাঁঠালবাড়ী ইউনিয়নের মিনহাজুল বলেন, এই ঠান্ডায় হামার চায়ের দোকানে কাজ করতে খুব কষ্ট লাগে 
এদিকে এবছর শীতের কারণে গত কয়েক দিন থেকে , সর্দি, কাশি, নিউমেনিয়া ,আমাশয় ও ডাইরিয়াজনিত রোগীর সংখ্যা হাসপাতালে বেড়ে চলছে। 
এবিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। 
কিছু রোগী হাসপাতালের আউটডোরে চিকিৎসাসেবা নিচ্ছেন।আবার কিছু কিছু রোগী হাসপাতালের ভর্তি হচ্ছেন।


কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ বুধবার সকাল জেলায় সবনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।বাতাসের আর্দ্রতা ৯৭ ভাগ।
কুড়িগ্রাম জেলা শাখার ত্রাণ ও পূর্ণবাসন কর্মকতা আব্দুল মতিন জানান ৯ টি উপজেলায় ২৫ হাজার শীতবস্ত্র বিতরণ চলছে ও নগদ ৪০ লক্ষ টাকা মজুদ আছে।
 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রৌমারী ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

1

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

2

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

3

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

4

ঈশ্বরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

5

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে ফায়ার ফাইটিং প্রশিক্

6

পলাশে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

7

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

8

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

9

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

10

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

11

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

12

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

13

দিনাজপুরে সড়ক দখলমুক্ত অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান

14

জামালপুরে প্রাপ্ত জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন

15

হোসেনপুরে কুখ্যাত বাউল শিল্পী আবুলের শাস্তির দাবিতে আলেমদের

16

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

17

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

18

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

19

জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত

20