জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিকী খালেদা জিয়া

বাবুল আক্তার :


বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবাষিকী পালন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ করেছে। বুধবার বিকালে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহব্বায়ক ও সাবেক ছাত্র নেতা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহনে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। এর আগে খালেদা জিয়ার প্রতিকৃতি সাজে হামিদ কন্যা প্রার্থনা তার মাকে নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে সমাবেশ স্থলে যোগ দেন।



এদিন বিকাল ৩টার পর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির নেতা কর্মী সমর্থকেরা শহরের সরকারী ভূষনস্কুল মাঠে জড়ো হয়। বিকাল ৫ টার পর তারা বাদ্যযন্ত্র ও রং বে রংয়ের ব্যানার ফেষ্টুন নিয়ে বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



এর আগে ভূষনস্কুল সড়কে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ বলেন, আগামী নির্বাচনে দেশ নেত্রী খালেদা জিয়ার ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে হবে। বিএনপির কান্ডারী দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তার সৈনিকদের রাজপথ ও মাঠে ময়দানে অতন্ত্র প্রহরির মত কাজ করতে হবে। এজন্য তিনি সকলকে ঔক্যবন্ধ থাকার আহব্বান জানান।



কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে পৌর বিএনপির আহব্বায়ক আলহাজ আতিয়ার রহমানের সভাপতিত্বে, সঞ্চালনা করেন পৌর বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা বাবুল আক্তার, সমাবেশে  আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, মিজানুর রহমান লাল্টু, মোজাম্মেল হক, এএইচএম আলিম, মুন্সী কামরুল ইসলাম, সোহরাব হোসেন, আব্দুল কুদ্দুস, আফতাব উদ্দিন,যুবদল নেতা মাহবুবুর রহমান মিলন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দগন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

1

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

2

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

3

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

4

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

5

কমলগঞ্জে বাড়ির পাশে যুদ্ধকালীন গ্রেনেড, এলাকা ঘেরাও

6

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

7

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

8

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

9

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

10

মানবতার কল্যাণে ঐক্যের বার্তা

11

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাটুরিয়ায় নতুন শীতবস্ত্

12

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

13

দিনাজপুরে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভা

14

বাঁশখালীতে পশ্চিম ডোংরা বন্ধু মহলের প্রথম রাউন্ডের ৭তম খেলা

15

নেত্রীকে শেষ দেখা ও জানাজায় উপস্থিত হতে রংপুর সদর বিএনপি

16

পদ্মা সেতুর প্রভাব যাত্রী সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ

17

সাবেক প্রেমিকাকে অপহরণ ও ধর্ষণ

18

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

19

দিনাজপুরে কৃষির নবযুগ

20