Mst: Meherun Nesa
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা যাচ্ছে

 মোঃ রাতুল হাসান লিমন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারতের কলকাতার একটি হাসপাতালে স্বল্প সময় চিকিৎসা নেওয়ার পর সুস্থ অবস্থায় ছাড়পত্র পেয়েছেন। দলীয় সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি নিয়ে ছড়ানো কিছু খবর বাস্তবসম্মত নয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিক অসুস্থতার কারণে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে দুদিন ভর্তি ছিলেন। সোমবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে দলের একাধিক নেতা নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাসিম এ বিষয়ে বলেন, বয়সজনিত কারণে ওবায়দুল কাদেরের কিছু শারীরিক জটিলতা আগে থেকেই রয়েছে। এর সঙ্গে সাম্প্রতিক শীতের প্রভাবও যোগ হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি হাসপাতাল ছেড়েছেন।
তিনি আরও বলেন, কিছু গণমাধ্যমে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। এসব তথ্য ভিত্তিহীন গুজব ছাড়া কিছুই নয়।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত সপ্তাহ থেকে ওবায়দুল কাদের শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুরুতে বাড়িতেই অক্সিজেন দেওয়া হচ্ছিল। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে অল্প সময়ের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
ওই নেতা আরও জানান, দলের সভাপতি শেখ হাসিনাকে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি অবহিত করা হয়েছে এবং তিনি নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন।
তবে কলকাতার কোন হাসপাতালে তার চিকিৎসা হয়েছে, সে বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

1

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

2

রায়গঞ্জে বিএনপির জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইন

3

সান্তাহার মালশন সাহেব পাড়া এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসং

4

বগুড়ায় স্ত্রী ও খালাতো ভাইয়ের প্রেমের বলি জহুরুল

5

সুপরিকল্পিতভাবে তালা বাসিকে জলবদ্ধতা থেকে রক্ষা করব: শুভাশুন

6

শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনা ফর

7

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

8

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় আটক ৫২

9

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

10

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

11

কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশ, ব্যবসায়ীকে জরিমানা

12

অবশেষে জনতার হাতে আটক আলম

13

নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

14

ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়

15

বিএনপি মনোনয়ন বঞ্চনায় মাদারীপুরে এক্সপ্রেসওয়ে অবরোধ

16

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

17

বরিশাল মহানগর কাশিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ- এ্যাডঃ আ

18

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

19

গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের আলানুর দাখিল মাদ্রাসায় আলোচনা ও

20