জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

মশিউর রহমান

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”
দিনাজপুর, ৯ ডিসেম্বর ২০২৫: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে একটি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর জেলা
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন,

“দুর্নীতি শুধু অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে না, এটি সমাজের নৈতিক মূল্যবোধও ক্ষুণ্ন করে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃত্ব, গণমাধ্যম এবং সর্বোপরি জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারুণ্যই পরিবর্তনের মূল শক্তি—তাদের সচেতনতা, সততা ও দৃঢ় সংকল্প আগামী প্রজন্মের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনাজপুর জেলা পুলিশ সর্বদা সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা প্রদানে বদ্ধপরিকর। দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই সম্মিলিত প্রতিরোধ আগামী প্রজন্মের জন্য একটি নৈতিক ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।”


অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মানববন্ধনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে একাত্মতা প্রদর্শন করেন এবং সুষ্ঠু ও স্বচ্ছ প্রশাসনের জন্য গণমাধ্যম ও জনগণের দায়িত্ব নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই আয়োজনটি দিনাজপুরে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ এক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদদের দিবসে বিনম্র শ্রদ্ধা

1

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

2

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

3

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

4

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

5

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

6

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

7

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন ত

8

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‌‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে: খা

9

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো

10

কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

11

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

12

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

13

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

14

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

15

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগাদানা স্বেচ্ছাসেবক দলের উদ্যো

16

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

17

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

18

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

19

কৃষিজমি রক্ষায় অভিযান

20