জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

‎শেখ আবদুল্লাহ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ৩০তম হিফয প্রতিযোগিতা অনুষ্টান সম্পন্ন হয়েছে 
‎
এটি ‎হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৩০ তম হিফজুল কুরআন প্রতিযোগিতার অধীনে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা উপজেলা শাখার  চতুর্থ  তম হিফজুল কুরআন প্রতিযোগিতা।
‎
‎মঙ্গলবার (২৮ অক্টোবর)  সকাল ৯টা থেকে উপজেলার আনোয়ারা মডেল মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী  এই প্রতিযোগিতায় আনোয়ারা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৪৯ জন ছাত্র  অংশগ্রহণ  করেন। বিচারক ছিলেন দশজন। 
‎
 হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি হাফেজ মহিউদ্দীনের সভাপতিত্বে এ  দপ্তর সম্পাদক  হাফেজ কারী মিজানুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দীন,জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ও জামায়াতে ইসলামীর চট্টগ্রাম ১৩ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী,চট্টগ্রাম-১৩ আসনের ইসলামী আন্দোলন মনোনীত পার্থী ইরফানুল হক হালিম,কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি মাওলানা আবুল হোসাইন,হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আনোয়ারা উপজেলা শাখার উপদেষ্টা আবরার মাহমুদ সালেহ।
‎
‎এই দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা আবদুর রশিদ এবং প্রতিযোগিতার সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দীন তাওহিদি,হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলার শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল মোস্তাফা,অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবু সাঈদ,হুফফাজুল কুরআন ফাউন্ডেশন লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমান, সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলার হাফেজ মাওলানা আবদুল মজিদ।
এতে আরো উপস্থিত ছিলেন- আনোয়ারা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর সহ-সভাপতি ক্বারি মাওলানা ফোরকান মাহমুদ, মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী, হাফেজ মাওলানা আলাউদ্দীন, হাফেজ শহিদুল্লাহ আনোয়ারী,হাফেজ আবদুল আজিজ ফয়সাল,হাফেজ মহিউদ্দীন মনজুর,হাফেজ জামাল উদ্দীন,হাফেজ আবদুল আলিম আহমদী,হাফেজ দিদার আহমেদ,হাফেজ শিহাব উদ্দীন,হাফেজ মাইনুদ্দিন, হাফেজ এখলাছুর রহমান হাফেজ ক্বারী মিজানুর রহমান,হাফেজ মাওলানা নেজাম উদ্দীন তালুকদার প্রমুখ। 
‎
‎ মোট ৩৪৯ জন প্রতিযোগির মধ্যে ৫ পারায় ১৫ জন ১০ পারায় ১৫ জন ২০ পারায় ১০ জন এবং ৩০ পারায় ০৭ জনসহ সর্বমোট ৪৭ জন বিজয়ী হয়েছে।তাদেরকে অর্থ সম্মাননা,ক্রেস্ট এবং সনদ ও জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ইয়েসকার্ড বিতরণ করা হয়।বাকি অংশগ্রহণকারী প্রতিযোগিদের সম্মাননা হিসেবে সনদ প্রদান করা হয়। 
এছাড়া ৪৭ জন বিজয়ী প্রতিযোগীর শিক্ষককেও সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর কালকিনিতে দেড় কেজি গাঁজা সহ আটক

1

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

2

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

3

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

4

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

5

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

6

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

7

শাকসু নির্বাচন স্থগিতের পেছনে এক ‘লিডারের’ হাত, অভিযোগ সাদিক

8

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

9

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

10

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

11

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

12

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

13

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

14

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

15

লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধা

16

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক র

17

১৪ই ডিসেম্বর কলমে

18

শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

19

গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

20