জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ–৫ আসনে সাদিক সালিমকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীতা ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের এক নির্বাচনী দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই ২০২৫ ইং বুধবার  বিকেলে ছাতক শহরের তাহিরপ্লাজার চতুর্থ তলায় একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির। যৌথভাবে সভা পরিচালনা করেন ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলমাছ উদ্দিন এবং দোয়ারাবাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক মানিক।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সাদিক সালীমের সমর্থনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,জেলা সহসভাপতি মাওলানা ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা কামাল উদ্দীন, সহসভাপতি মাওলানা আলী হায়দার,ছাতক পৌরশাখা সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, মুফতি আব্দুস সালাম
,খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা কবির আহমদ, মাওলানা সুলতান আহমদ,মাওলানা আব্দুস সাত্তার,মাওলানা সালাতুর রহমান, মাওলানা নুর উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের আস্থা ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী প্রার্থী হিসেবে মাওলানা সাদিক সালীমই যোগ্য প্রতিনিধি। তাঁকে রিকশা প্রতীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে কৃষকদের সঙ্গে সরিষা চাষের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত

1

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

2

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে তালপত্র ফাউন্ডেশন শীতবস্ত্র বিত

3

সরাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

4

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

5

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বিক্রি

6

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

7

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের মানববন্ধন

8

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

9

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

10

হার্বস্টার মেশিন বিতরণে সরকারি ভর্তুকির কোটি টাকা লোপাট

11

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

12

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

13

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন ফর্ম উত্তোলন

14

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে: রুহুল কবির র

15

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

16

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

17

সেনবাগে কামু মিয়া মাদ্রাসায় হিফয ছাত্রদের সবক প্রদান ও ইসলা

18

শাজাহানপুরে মা গলায় ফাঁস সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

19

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

20