জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

 

মোঃ জাকে উল্লাহ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী 

মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রফেসর শায়খ ড. মাওলানা 

মোহাম্মদ আব্দুস সামাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।


রায়গঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা আমীর আলী মর্তুজার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়ন সংগ্রহ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজা, উপজেলা সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম ও জাকারিয়া হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হোসেন আলী, পৌর সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম জাফরসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নির্বাচন সংক্রান্ত বিষয়াবলি নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

1

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

2

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

3

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

4

বানিয়াচংয়ের গোড়াখালী এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বই

5

বগুড়া–৭ আসনে জামায়াত প্রার্থীর পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

6

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

7

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

8

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

9

হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

10

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

11

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির নেতা হারুন দোয়ার আয়োজন করেন

12

মুকসুদপুরে বড় ভাটরা একতা যুব সংঘের উদ্বোধন

13

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

14

পলাশে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি

15

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

16

মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

17

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

18

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

19

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় আটক ৫২

20