আব্দুল্লাহ আল ফাহাদ
প্রকাশঃ 21-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রিশালে বিএনপিনেতা খসরু কে সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ময়মনসিংহ দক্ষিণ জেলার নবগঠিত কমিটিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল আমিন খসরু কে যুগ্ম আহবায়ক মনোনীত করায় ত্রিশালে সংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। শহীদুল আমিন খসরু আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী বগার বাজার থেকে শত শত মোটরসাইকেল বহর নিয়ে তাঁকে নিয়ে আসা হয়। পরে পৌর শহরের পাট মহলে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সংগঠনের নেতৃবৃন্দ শহীদুল আলম খসরু কে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দিক্ষণ জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল আমিন খসরু।
পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আজাহারুল ইসলাম, যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হিজবুল ইসলাম বাশার, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ শ্যামল, বৈলর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাফিউল ইসলাম সানি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি, সানজিদ আহমেদ, আরমান হোসেন, উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক আজিজ, যুগ্ম আহ্বায়ক হাফেজ কামাল হোসেন, আব্দুল মালেক, আশিকুর রহমান ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক কাউছার আহমেদ লিমন, সুজন মাহমুদ, সাজ্জাদুল ইসলাম সজীব, উপজেলা মৎস্যজীবী দলের ওবাইদুল হক মিলন, মোঃ কামাল হোসেন, মোঃ ইকবাল হোসেন, মুকসেদুল ইসলাম ফকির, নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন খাঁন, উপজেলা ছাত্রদলের মামুনুর রশিদ মামুন, মোঃ শামীম মিয়া প্রমূখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

1

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

2

কানায় কানায় পূর্ণ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার দৃ

3

মাদারীপুরে প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য

4

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

5

নরসিংদী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল

6

কালিয়াকৈরে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ২২ টি

7

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

8

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

9

কৃষিজমি রক্ষায় অভিযান

10

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

11

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

12

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

13

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

14

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

15

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস

16

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ছাত্রী সংসদ নির্বাচন অন

17

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

18

সোনামসজিদ স্থলবন্দরে ভারত বাংলাদেশ ব্যবসায়ী যৌথ সভা অনুষ্ঠি

19

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

20