জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর বদলগাছীতে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ৭ বছরের শিশুর

নওগাঁর বদলগাছীতে খেলতে গিয়ে অসাবধানতা বশত পুকুরে পড়ে পানিতে ডুবে প্রাণ গেলো ৭ বছরের শিশু আরিফের। শিশু আরিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের চকতাহের গ্রামে।
নিহত আরিফ (৭) বদলগাছীর কোলা ইউনিয়নের মামুন হোসেনের ছেলে এবং ঝাড়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।
থানা ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার (২৬ মে) দুপুর ৩টার দিকে বাড়ির পাশে পুকুরের পাশে খেলতে যায় মামুনের ছেলে আরিফ (৭)। খেলার ছলে হঠাৎ পাশে থাকা পুকুরে পড়ে পানির নিচে ডুবে গেলে সাথে থাকা সোনিয়া (৭) দৌড়ে এসে ঘটনাটি চাচা কালু মন্ডল (৪০) কে জানায়। কালু মন্ডল সহ স্থানীয় গ্রামের লোকজন দৌড়ে গিয়ে ডুবে যাওয়ার স্থানে নেমে শিশু আরিফকে উদ্ধার করে নিকটস্থ আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে বদলগাছী থানা পুলিশের এস.আই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন।
এ ব্যাপারে বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত শিশুর লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শার্শায় যৌথ টহল ও মাঠ মহড়া

1

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার কার্যক্রমে নতুন কমিটি

2

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

3

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

4

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

5

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

6

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

7

সুদানে রক্তের বন্যা

8

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

9

ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শার্শার মতবিনিময় সভা

10

ফরিদপুরে স্কুল ছাত্রী সুরাইয়া হত্যার রহস্য উন্মোচন দুই আসা

11

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

12

ঠাকুরগাঁওয়ে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে

13

বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আ/ট/ক

14

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মালিঝিকান্দা ইউনিয়ন ছাত্রদলের

15

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব

16

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

17

সোনাইমুড়ীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

18

ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায়

19

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি

20