জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাসান মামুন ছাড়া কেউ নয়, দশমিনা-গলাচিপা বিএনপির ঐক্যবদ্ধ ঘোষণা

জিহাদ কিরণ

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি হাসান মামুন ব্যতীত অন্য কোনো প্রার্থী বা জোটকে মানবে না, এটি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল জনসভা ছিলো এই সংকল্পের সাক্ষী।

বক্তারা বলেন, পটুয়াখালী-৩ এর নেতা-কর্মীরা বহু বছর দুঃসময়ের ঝড়-ঝাপটা পেরিয়ে দলের পতাকা উঁচিয়ে রেখেছেন। এবার আমরা চাই, পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা হাসান মামুনকেই ধানের শীষে প্রার্থী করা হোক। অন্য কোনো জোট বা ভাড়াটে রাজনীতিক এই অঞ্চলের মানুষ মানবে না।

সভায় আরও বলা হয়, “দশমিনা-গলাচিপা বিএনপি আজ আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। নেতাকর্মীদের একটাই দাবি,হাসান মামুনকেই প্রার্থী করা হোক, নইলে কোনো বিকল্প প্রার্থী বা আপস মেনে নেওয়া হবে না।

এদিকে, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড পটুয়াখালী-৩ আসনে প্রার্থীর নাম ‘হোল্ড’ রাখায় চলছে নানান আলোচনা। রাজনৈতিক মহলে গুঞ্জন, আসনটি গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের জন্য খালি রাখা হতে পারে।

সভায় সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বাদল খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম ফরাজি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, সহসভাপতি অ্যাডভোকেট ওহাব চৌধুরী, সহসভাপতি মোফাজ্জেল হোসেন প্যাদা, সাধারণ সম্পাদক শাহ আলম শানু ও যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল প্রমুখ।

বক্তারা ও হাজারো নেতা কর্মীরা ঐক্যবদ্ধ কণ্ঠে ঘোষণা দেন, হাসান মামুন আমাদের প্রার্থী, তাকে নিয়েই ধানের শীষ বিজয়ের লড়াই লড়ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার

1

নোবিপ্রবির অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

2

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেত

3

সার্চ মানবাধিকার সোসাইটি কর্তৃক শিরোমণি বাজার বণিক সমিতির নব

4

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

5

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

6

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

7

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

8

বাংলাদেশের বেশির ভাগ কোম্পানিগুলো দেউলিয়ার পথে

9

ভোলা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের পূর্ব

10

নওগাঁ-৪৬(১) আসনে বিএনপির প্রার্থী নির্ধারণে তীব্র প্রতিদ্বন্

11

মাদারীপুর সরকারি কলেজে-০৩ দিন ব্যাপি পিঠা উৎসব উৎযাপন

12

রাজশাহীতে নিম্নমানের কাজের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিল,

13

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চ

14

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

15

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে জয়পুরহাটের কুমড়ো বড়ি

16

বেগম জিয়া সবার মাঝে আজীবন উজ্জল নক্ষত্র হয়েই থাকবেন: মিনু

17

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

18

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়

19

আশাশুনিতে জেলা প্রশাসকের নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ

20