জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন পালের জামিনে উত্তেজনা

মোঃ শাহ্ আলম, শেরপুর


শেরপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি (পিপি) এডভোকেট চন্দন কুমার পালের জামিন ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যরা অবস্থান ধর্মঘট পালন করেন।

অংশগ্রহণকারীরা জেলা জজ, পিপি ও জিপির অপসারণসহ আট দফা দাবি জানিয়ে বলেন, চন্দন পালের জামিন ন্যায়বিচারের পরিপন্থী এবং এতে আন্দোলনের নিহত ও আহত পরিবারের প্রতি চরম অবিচার হয়েছে।

সকাল ৯টা থেকে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা জজ আদালতের মূল ফটকের সামনে একত্রিত হয়ে তারা বিক্ষোভ শুরু করেন। পরে ডিসি গেইট অবরোধ করে ‘ন্যায়বিচার চাই’, ‘দোষীদের বিচার চাই’ স্লোগান দিতে থাকেন।

বেলা ১২টার দিকে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে দাবি-দাওয়া শুনেন। তিনি লিখিত আবেদন দিলে তা সরকারকে দ্রুত পাঠানোর আশ্বাস দেন। জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক বন্ধ থাকায় আদালতপাড়া, জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয়সহ আশেপাশের অফিসের কার্যক্রম প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে।

জানা গেছে, সরকার পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আত্মগোপনে থাকা অবস্থায় আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা হয়। পরে ২০২৪ সালের ১৬ অক্টোবর ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোল সীমান্তে তাকে আটক করে পুলিশ। তিনি প্রায় এক বছর কারাভোগের পর চলতি বছরের ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পান। তবে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ফের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর শেরপুর আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি কারামুক্ত হন।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চন্দন পালের জামিনকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই দাবি করেন, তিনি দেশে না থেকে ভারতে চলে গেছেন। ওই জামিনে জেলা জজ, পিপি ও বিএনপি-ঘনিষ্ঠ আইনজীবীদের সম্পৃক্ততার অভিযোগ উঠলে এ নিয়ে বিতর্ক তীব্র হয়।

এ ঘটনায় সম্প্রতি জেলা পিপি ও পৌর বিএনপি সভাপতি এডভোকেট আব্দুল মান্নান সংবাদ সম্মেলন করে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তোলেন। তার পাল্টা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দুই দিনের আল্টিমেটাম দিয়ে আজকের এই অবরোধ কর্মসূচি পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্তদানের অপেক্ষায় লালমোহন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

1

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

2

ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত একাই যেন ছোট্ট সাইবার হেল্প সেন্টার

3

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

4

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

5

নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুল

6

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

7

চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্

8

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

9

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

10

শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনা ফর

11

কালিয়াকৈর মহান বিজয় দিবস উদযাপিত

12

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

13

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

14

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছ

15

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

16

মানিকগঞ্জে নিখোঁজ কিশোর উদ্ধার

17

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

18

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে

19

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

20