জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শার্শার পাড়ের কায়বায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, পুরুষাঙ্গ কর্তন — অবশেষে আসামি আটক

ইকরামুল ইসলাম।।

যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় তার প্রতিবেশী। নির্যাতনের শিকার হতে না দিয়ে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে ওই গৃহবধূ আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। এরপর থেকে আসামী  পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার (১৮ আগস্ট) তাকে আটক করেছে।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী উল্লেখ করেন, আসামী  মুবায়দুল রহমান (৩৫), পিতা  আতিয়ার রহমান, মাতা  জবেদা খাতুন, গ্রাম পাড়ের কায়বা (বিজিবি ক্যাম্প সংলগ্ন), থানা-শার্শা, জেলা-যশোর দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তিনি রাজি না হওয়ায় গত ০৯ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির উঠানে গিয়ে ঘরের চালে ঢিল মারে। শব্দে ঘুম ভেঙে বাইরে আসার পর তাকে ওৎ পেতে থাকা আসামি জাপটে ধরে, শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং মুখ চেপে ধরে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

জীবন রক্ষার তাগিদে গৃহবধূ প্রতিরোধ করে ব্লেড দিয়ে আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। তার চিৎকারে স্বামী, দুই সন্তান ও আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়।

এজাহার দায়েরের পর থেকে পুলিশ আসামি গ্রেপ্তারে তৎপর ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, মামলার ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে। তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতার ঘটনা আমরা গুরুত্ব সহকারে দেখি। এই আসামিকে গ্রেপ্তার আমাদের অঙ্গীকারেরই অংশ।”
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ভুক্তভোগীর সাহসিকতা এবং পুলিশি তৎপরতার প্রশংসা করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ইসলামী জলসায় বিএনপি প্রার্থী জননেতা জনাব মোঃ মো

1

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

2

সোনাগাজীতে যুবদল কর্মীকে অস্ত্রের নাটক সাজিয়ে ফাঁসানোর অভিযো

3

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

4

ঝিনাইদহে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দা

5

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

6

মাদারীপুরের শিলারচরে বেপরোয়া ড্রেজার সিন্ডিকেট

7

আ.লীগের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় শিবির নেতার ক

8

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

9

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

10

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

11

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

12

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

13

কালিগঞ্জ সরকারি হাসপাতাল কার্যত অচল

14

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির

15

বান্দরবানের লামায় ৫টি ইটভাটায় অভিযানে, ১০ লক্ষ টাকা জরিমানা

16

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

17

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

18

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্ক,আহত ২০

19

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

20