জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী সরকার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী ট্রা‌কের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের চালক আসলাম (৪০) ট্রা‌কের ম‌ধ্যে আটকা প‌রে।  চালক‌কে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দরজা ভেঙে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মহরের ছে‌লে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বাসের যাত্রী ফরহাদ হোসেন জানান, “আমি চালকের পেছনের আসনে বসে ছিলাম। হঠাৎ দেখি, চালক একটি পাট বোঝায় ছোট গাড়ী‌কে  ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে চালক লাফিয়ে পড়ে পালিয়ে যায়। তারপর আমার জ্ঞান ছিল না। স্থানীয়রা আমা‌কে নি‌চে না‌মি‌য়ে আ‌নে।

আরেক যাত্রী আলামিন বলেন, “বাসটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল। চালকের বেপরোয়া আচরণের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আমাদের অনেকেরই সামান্য আঘাত লেগেছে।”

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশিদ জানান, “দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে যায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

1

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

2

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

3

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

4

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

5

নগরীতে যুবকের লাশ উদ্ধার

6

রাজারহাটে আলোচিত নৈশ্য প্রহরী তপন হ/ত্যাকাণ্ডের ম্যানেজারসহ

7

ভেড়ামারায় নবম শ্রেণীর ছাত্রী তাবাসসুমের রহস্যজনক মৃ,ত্যু

8

বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘মানসিক সমস্যা’ দেখছেন ল্যাঙ্গেভেল

9

গাজীপুরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

10

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর

11

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

12

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

13

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

14

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কয়রায় বিএনপির বিশাল বি

15

গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

16

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

17

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

18

জামায়াত জোটে অস্বস্তি, লোহাগাড়ায় এলডিপি নেতাকর্মীদের দলত্যাগ

19

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

20