জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনো শেষ হয়নি। আন্দোলন কেবল অর্ধেক পথ পাড়ি দিয়েছে, বাকীটা পথ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে পার করতে হবে। বুধবার যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
যশোর ক্লাবে অনুষ্ঠিত সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগানে ২০০৯ সালে দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেদিন বেগম খালেদা জিয়ার আহ্বানে জনগণ সাড়া দিয়ে রাজপথে আন্দোলনে নেমেছিল। দীর্ঘ ১৬ বছর আমাদের রাজপথ আঁকড়ে থাকতে হয়েছে। সেই আন্দোলন করতে গিয়ে আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে আমাদের শ শ সহকর্মী গুমের শিকার এবং হাজার হাজার সহকর্মী জীবন দিয়েছে। তাদের রক্তের ঋণ শোধ করার দায়িত্ব আমাদের। যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত আমাদের সহকর্মীদের রক্তে রঞ্জিত। সেই ফ্যাসিস্ট আওয়াম লীগের সাথে ন্যূনতম সখ্যতা ছিল এমন কাউকে কোন অবস্থায় দলে ঠাঁই দেওয়া হবে না।
অনিন্দ্য ইসলাম অমিত বিগত দিনে জেলা স্বেচ্ছাসেবক দলের ভূমিকা তুলে ধরে বলেন, বিগত দিনে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সব সময় মানবিক কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রেখেছিল। বিগত দিনে যেভাবে জেলা স্বেচ্ছাসেবক দল পরিচালিত হয়েছে, সেটি অনুসরণ নতুন কমিটির নেতাকর্মীদের মানুষের দাঁড়াতে হবে। মানুষের সকল দুঃখ কষ্টের তাদের পাশে অতীতের মতো ছায়া হয়ে দাঁড়াতে হবে। বিগত দিনে স্বেচ্ছাসেবক দলের যারা রাজপথে ছিল তারা ভুল পথে কম হাঁটছে। যেহেতু নতুন কমিটিতে রাজপথে থাকা নেতাকর্মীর সংখ্যা বেশি তাই নিশ্চয় যশোর জেলা স্বেচ্ছাসেবক দল ভুল পথে হাঁটবে না।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের পরিচালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, জেলা বিএনপির নেতা গোলাম রেজা দুলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

1

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর

2

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

3

নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা

4

সাতক্ষীরার উন্নয়নে তারেক রহমানের নজর রয়েছে: কাজী আলাউদ্দীন

5

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

6

বগুড়া শেরপুর মির্জাপুরে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ ৩ জাল কার

7

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

8

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হ

9

আরাফাত রাহমান কোকো স্মৃতি সংসদ আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল

10

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আরিফ বাহিনীর দুই সদস্য

11

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্

12

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

13

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

14

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

15

উপজেলা প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫

16

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

17

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্ম

18

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

19

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

20