মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 1-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সদস্য সচিবের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাকালীন নেতা সুহাইল মাহদীন সাদী। মঙ্গলবার (১ জুলাই) সামাজিক মাধ্যমে ফেসবুকে নিজের ব্যক্তিগত প্রোফাইলে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগপত্রে তিনি লেখেন, আজ ১ জুলাই ২০২৫, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বছর পূর্তি। এই এক বছরে ‘জুলাই বিপ্লব’সহ রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশের লক্ষ্যে সংগঠনের ব্যানার তলে যা যা করা উচিত মনে করেছি, তা-ই করেছি। কিন্তু এখন মনে করছি, এই পদে থেকে সংগঠনকে যথাযথভাবে সেবা দিতে পারছি না। তাই নিজের বিবেক ও দায়িত্ববোধ থেকে সরে দাঁড়াচ্ছি।
সুহাইল মাহদীন স্পষ্ট করে বলেছেন, তার পদত্যাগের পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ, ক্ষোভ বা সংগঠনের প্রতি অসন্তোষ নেই। বরং এটি একটি ‘সম্মানজনক ও সংবেদনশীল সিদ্ধান্ত’, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও লেখেন, নেতৃত্ব মানেই কেবল একটি পদ নয়, বরং সত্যিকারের নেতৃত্ব আসে বিশ্বাস, ত্যাগ ও চেতনা থেকে। আমি পদ ছাড়লেও আন্দোলন ছাড়িনি। বৈষম্যের বিরুদ্ধে, ‘জুলাই’-এর আদর্শ রক্ষায় আমি সবসময় পাশে থাকব ইনশাআল্লাহ।
ভালোবাসা ব্যক্ত করে তিনি লেখেন, জুলাই শুধু একটি আন্দোলন নয়, এটি একটি আদর্শ, একটি স্বপ্ন, একটি দীপ্ত প্রতিজ্ঞা। আমি ব্যক্তিগতভাবে এই চেতনায় বিশ্বাসী এবং ‘জুলাই’ নিয়ে যেকোনো কাজের সাথে থাকার অঙ্গীকার করছি।”
সুহাইল মাহদীন তার স্ট্যাটাসের শেষাংশে উল্লেখ করেন, নেতৃত্ব ছাড়লেও চেতনা ছাড়িনি, পদ ছেড়েছি কিন্তু প্রেম নয়। এই মাটি, এই স্বপ্ন আর এই বিপ্লব—সবসময় বুকের ভিতর গেঁথে থাকবে। জুলাই বিপ্লব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।
পদত্যাগ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট ১ আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আলোচনা

1

মণিরামপুর পৌরসভার ড্রেন যেন মরণফাঁদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষ

2

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

3

ধামরাই সবজি বিক্রি করে চলে কুটিপাতির সংসার

4

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

5

ধানের শীষের প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী

6

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

7

আগামীকাল ঢাকা লকডাউন কর্মসূচি

8

আগামী ২ ফেব্রুয়ারী জনসভা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উ

9

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

10

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

11

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

12

গোয়ালন্দে অন্যর জমি দখল করে বিক্রয় অভিযোগে সংবাদ সম্মেলন

13

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

14

কুড়িগ্রাম জেলায় রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর

15

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক ও নগদ টাকা

16

জলাবদ্ধতার লাগাম টানতে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল তীর পরিষ্কার

17

সাত দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

18

রায়গঞ্জের ক্ষিরতলায় যুবসমাজের উদ্যোগে ১৭ তম তাফসিরুল কুরআন

19

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্

20