জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

জাকারিয়া মিঞা।।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। ৩০ জুলাই, বুধবার রাত ১২ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব জুম্মাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও জাহিদুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দুটি পরিবারের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে জাহাঙ্গীর আলমের বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। মুহুর্তের মধ্যে জ্বলতে থাকা আগুন জাহাঙ্গীরের ছোটভাই জাহিদুল ইসলামের বাড়িতেও ছড়িয়ে পরে। আগুনে ওই দুই পরিবারের ৬ টি টিনের ঘর, আসবাবপত্র, কাপড় চোপড়, বাইসাইকেল, গোয়াল ঘরে রাখা ৩টি গরু, ৩টি ছাগল, অর্ধ শতাধিক হাঁস মুরগি পুড়ে ছাই হয়ে যায়।
 স্থানীয়রা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম আসে। কিন্তু রাস্তা না থাকায় তারা গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি । রাস্তায় গাড়ি রেখে ফায়ার সার্ভিস কর্মীরা পায়ে হেটে ঘটনা স্থলে গেলে ততক্ষণে ওই দুই পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল বলেন,  অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। আগুনে পুড়ে পরিবার দুটির প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। ক্ষয়ক্ষতির তালিকা উপজেলা প্রশাসনের নিকট দাখিল করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তিনি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শুকনা খাবার সহ সামান্য ত্রাণসামগ্রী দেয়া হয়েছে। তাদের ঘর নির্মাণের জন্য সহায়তা দেয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধি বিধবাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

1

বানারীপাড়ায় কদর বাড়ছে দুর্লভ খেজুর রসের

2

‎অসহায় মহিলার আর্তনাদ, মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

3

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

4

সাংবাদিক সংগঠন বিএমএসএফ'র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন

5

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

6

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান: প্রে

7

দিনাজপুর সদর-৩ আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন উপলক্ষে আনন্দ

8

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

9

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

10

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

11

কালিয়াকৈর এ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

12

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

13

চৌগাছায় ৭৬তম রাস উৎসব

14

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

15

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে 'সম্মান

16

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবু

17

মিঠাপুকুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

18

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

19

জামায়াতের আমিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন ফজলুর রহমান

20