জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে জেলেদের মাছ লুটের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

মোঃ ফখরুল মোস্তফা।।

নোয়াখালী  হাতিয়ায় প্রকাশ্য দিবালোকে জেলেদের মাছ লুটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলেরা। সোমবার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী মাছ ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সূর্যমুখী উত্তর পাড় মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান নান্টু, মৎস্য ব্যবসায়ী বোরহান উদ্দিন, মহিউদ্দিন, রাকিব উদ্দিন, খবির উদ্দিন, মো. ইসমাইল হোসেন সহ সাধারণ জেলেরা।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, আমাদের এ ঘাটটি ত্রিশ বছরের পুরাতন মৎস্য ঘাট। এখানে প্রায় দশ সহ¯্রাধিক ব্যবসায়ী জেলে শ্রমিক মাছ বেচা কেনার সাথে জড়িত। হঠাৎ একটি গ্রæপ এ বাজারকে বিলুপ্ত করার জন্য খালের দক্ষিন পাশে একটি মাছ ঘাট চালু করে।
কিন্তু তাদের নৌকা ও ট্রলার না থাকায় তারা এ বাজারের দাদনকৃত নৌকা ও ট্রলার থেকে মাছ ছিনিয়ে নেয়। প্রতিদিন আহসান, রহমত, নিজাম এর নেতৃত্বে কয়েকজন জেলেরা নদী থেকে মাছ নিয়ে উত্তর ঘাটের উদ্দেশ্যে আসার পথে তাদের গতিরোধ করে মাছ ছিনিয়ে নেয়। এ বিষয়ে হাতিয়া থানায় লিখিত ভাবে অভিযোগ দেওয়া হয়। থানা থেকে পুলিশ সদস্যরা এসে দুই ধাপে কয়েকটি নৌকার মাছ উদ্ধার করে। কিন্তু সন্ত্রাসীরা এখনো তা অব্যাহত রেখেছে। এ বিষয়ে দ্রæত ব্যবস্থা নেওয়া না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরের ০১ নং হাজীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইসলা

1

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

2

সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে "শিক্ষা বৃত্তি-

3

কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

4

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

5

ভোলা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের পূর্ব

6

পিআর গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়

7

নবাবগঞ্জে ইউএনওর হাত ধরে উন্নয়নের ছোঁয়া

8

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ

9

কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মানবিক চিকিৎসক শাহীন

10

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্য

11

রোয়াংছড়িতে নবগঠিত এনসিপি কমিটি সাংগঠনিক পরিচিত সভা

12

ভাটপাড়া ব্যস্ততম রাস্তার বেহাল দশা

13

হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

14

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

15

মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন

16

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

17

দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা

18

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

19

বগুড়ার শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

20