জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নেবিপ্রবিতে ছাত্রছাত্রীদের একসঙ্গে গোসলের ছবি ভাইরাল, সতর্ক করে বিজ্ঞপ্তি জারি প্রশাসন

সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পুকুরে একসঙ্গে ছাত্র-ছাত্রীদের গোসলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা শুরু হয়। এ ঘটনায় পরপর দুইদিন বিজ্ঞপ্তি জারি করে ছাত্র-ছাত্রীদের সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত (২৯ এপ্রিল) ও (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান সই করা আলাদা দুটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পুকুরে (নীলদীঘি) ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসলের ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে গোসলের ছবি ভাইরাল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করবে এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকেই সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

এদিকে আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে (নীলদিঘি) ছাত্র-ছাত্রী একই সাথে গোসলের ঘটনা কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুব্ধ করে এমন ছবি ও স্থির চিত্র ভাইরাল হয়, যা বিভিন্ন মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি খুন করে এমন বিতর্কিত ঘটনা কাম্য হতে পারে না। প্রিয় বিদ্যাপীঠ এবং কর্মস্থল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখা নোবিপ্রবি পরিবারের সকল সদস্যদের নৈতিক দায়িত্ব। এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকেই সামাজিক মূল্যবোধ ও অনুশাসন মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে ‘নীলদিঘি’ নামে পরিচিত বিশ্ববিদ্যালয়ের পুকুরটিতে ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসল করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

1

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

2

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

3

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

4

কমলগঞ্জে বাড়ির পাশে যুদ্ধকালীন গ্রেনেড, এলাকা ঘেরাও

5

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহকের ২ লক্ষাধ

6

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১

7

টাঙ্গাইল-২ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন গণ অধিকারের শাক

8

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

9

জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়নের মহান বিজয় দিবস পালন

10

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

11

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

12

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

13

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের অহশীলদার তদন্ত না করে প্রতিব

14

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

15

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেত

16

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

17

দিনাজপুরে কৃষির নবযুগ

18

নবাগত ইউএনও’র সাথে টুঙ্গিপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির

19

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

20