জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায় স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 মোঃ মশিউর রহমান 

দেশীয় রাজনীতির আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে ১০ জানুয়ারি ২০২৬ তারিখে পশ্চিম বালুয়াডাঙ্গা নতুনপাড়ায় দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

The Business Standard
এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন মাসুদুল ইসলাম মাসুদ, আহ্বায়ক ও সাবেক সফল সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, দিনাজপুর জেলা শাখা, এবং তিনি দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মোঃ মিজানুর রহমান সাজু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক সহ–সভাপতি, যুবদল, দিনাজপুর জেলা শাখা
মোঃ খায়রুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল, দিনাজপুর জেলা শাখা
মোঃ আবুল কালাম আজাদ বাবু, সাধারণ সম্পাদক, ১০ নং ওয়ার্ড পৌর বিএনপি
সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার কর্মজীবন ও দেশের জন্য তার অবদান স্মরণ করেন এবং তাঁর বিদায় আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত করেন।
ইতোমধ্যে এলাকায় দুঃস্থ ও প্রয়ােজনীয় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যা স্থানীয় জনগণের কাছে প্রশংসিত হয়েছে।
এই স্মরণ সভা সফল করতে সর্বস্তরের বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সংগ্রামী ভূমিকা পালন করেন এবং নেত্রীর প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা ব্যক্ত করেন। 
 
 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

1

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

2

কেশবপুরে হাতপাখা প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

3

বেগম জিয়া সবার মাঝে আজীবন উজ্জল নক্ষত্র হয়েই থাকবেন: মিনু

4

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক স্বামী পলাতক

5

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহ

6

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

7

সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মায়ের রুহের

8

কক্সবাজার ৪( উখিয়া-টেকনাফ) বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি দ

9

আসন্ন নির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিট

10

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও ক

11

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

12

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

13

ভাঙ্গুড়ায় বাবার পর মাকে হারিয়ে দিশেহারা ২ শিশু

14

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

15

টুঙ্গিপাড়ায় অভিভাবক ও শিক্ষকের মধ্যে বাক-বিতন্ডার জেরে সড়

16

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে

17

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

18

লাউসার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছ

19

যশোরের ছয় আসনে হাতপাখা প্রতীক পেল ইসলামী আন্দোলন, মাঠে নামার

20