জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যৌথ বাহিনীর অভিযান

সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সেনাবাহিনীসহ প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে। এসময় বৈধ কাজপত্র না থাকা ও বিভিন্ন অভিযোগে একটি সিলগলা অন্যটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আমাদের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং হাজীপাড়া এলাকায় অবস্থিত নিউ সূর্যের হাসি ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানাসহ সিলগলা করেন প্রশাসন। 

অভিযানে সেনাবাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের অফিসার ডাঃ মোঃ ইফতেখায়রুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। আর এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ। 

এসময় প্রশাসনের কর্মকর্তাগণ জানান, আমাদের হাসপাতাল নামে প্রতিষ্ঠানে কর্মরতদের নির্দেশে অপরেশনের সময় অ্যানেস্থেসিয়া চিকিৎসক না এনে অন্য ডাক্তারকে দিয়ে অ্যানেস্থেসিয়া করিয়ে অপারেশন করাতেন তার প্রমান মিলেছে। এছাড়া বেশ কয়েক বছর ধরে লাইসেন্স নবায়ন করেনি। এছাড়াও নোংরা অবস্থায় অপারেশন রুমে অপারেশন করাতো রোগীদের। 

এছাড়া শহরের নিউ সূর্যের হাসি ক্লিনিক কর্তৃপক্ষ অন্যের প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করে আসছে। কোন রকম অনুমোদন ছাড়াই। যা সম্পুর্ন অবৈধ। তাই ওই প্রতিষ্ঠান সিলগলা করা হয়েছে।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ ও স্বাস্থ্য বিভাগের অফিসার ডাঃ মোঃ ইফতেখায়রুল ইসলাম জানান, আমাদের হাসপাতাল নামে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিন দিন সময় বেধে দেয়া হয়েছে রোগীদের স্থানান্তর করতে। তিনদিন পর প্রতিষ্ঠানটি সিলগলা করা হবে। আর নিউ সূর্যের হাসি ক্লিনিক সিলগলা করা হয়েছে। 

আগামীতে এধরনের অভিযান অব্যাহত থাকবে। রোগীরা যেনো কোন প্রকার হয়রানী ও ক্ষতিগ্রস্ত না হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম

1

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

2

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

3

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

4

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে মাটি কাটার হিড়িক

5

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

6

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ

7

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা চালাছে তাড়াইল থানা

8

তালতলীতে জমি বিক্রির অনুমোদনে বিতর্ক

9

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের নেতার পদত্যাগ

10

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় ছাত্র

11

ফরিদপুরে আলোচিত ও ভাইরাল সেই ছিনতাইকারী র‍্যাবের হাতে গ্রে

12

বগুড়া সদর উপজেলায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

13

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

14

৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

15

ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা

16

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

17

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

18

সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে ত্রিশালে মহড়া

19

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

20