জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে নিবন্ধন সামাজিক সংগঠন ইয়াস

মোঃ মাহিদুল ইসলাম।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্তণায়ের অধিন সমাজসেবা অধিদপ্তর থেকে সাসািজক সংগঠন হিসেবে ঝালকাঠিতে নিবন্ধন পেয়েছেন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)


মঙ্গলবার ১২ই আগস্ট, বেলা ১২টায় ইয়াসের হাতে 
নিবন্ধন সনদ তুলে দেন ঝালকাঠি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব শাহপার পারভীন। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

ইয়াসের পক্ষ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন সংগঠনের সভাপতি মোঃ আবির হোসেন রানা, সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি, সহ-সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি, সাবেক সহ-সভাপতি ও সদস্য এস. এম. পারভেজ, ইয়াসের শুভকাঙ্খি মোঃ আল-আমিন তালুকদার, যুব ও সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা আইরিন প্রিয়া, অর্থ সম্পাদক রোহান মল্লিক, সদস্য খান জাহান রিমনসহ অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ।

নিবন্ধন পত্রটি প্রদানকালে বক্তব্যে উপ-পরিচালক জনাব শাহপার পারভীন ইয়াসকে অভিনন্দন জানিয়ে বলেন, "তরুণদের এ ধরনের ইতিবাচক উদ্যোগ সমাজে দৃষ্টান্ত স্থাপন করে। সমাজসেবা অধিদপ্তর সবসময় সামাজিক উন্নয়নমূলক সংগঠনগুলোর পাশে থাকবে এবং ইয়াসের ধারাবাহিক সাফল্য কামনা করে।"

নিবন্ধন প্রাপ্তির বিষয়ে ইয়াসের সভাপতি মোঃ আবির হোসেন রানা বলেন, "এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সমাজের সেবায় তরুণদের সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তন আনার আমাদের প্রচেষ্টা এখন আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে যাবে।"

সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি বলেন, "নিবন্ধন প্রাপ্তি আমাদের জন্য যেমন একটি গর্বের বিষয়, তেমনি এটি একটি বড় দায়িত্বও। আমরা আমাদের কার্যক্রমে আরও স্বচ্ছতা, গতি ও মান নিশ্চিত করতে কাজ করে যাবো।"

প্রতিষ্ঠালগ্ন থেকেই ইয়াস স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, মানবিক সহায়তা, স্বাবলম্বী প্রজেক্ট, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তনে কাজ করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

1

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

2

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষনের চেষ্টা

3

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

4

বারহাট্টায় কলেজ শাখায় ছাত্রদলের কমিটি উপলক্ষে আনন্দ মিছিল

5

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

6

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

7

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

8

শিবচরে নিষিদ্ধ ঘোষিত আ,লীগ সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কায় রা

9

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

10

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

11

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

12

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

13

ঝালকাঠিতে ৬ লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক

14

প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ

15

বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ

16

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

17

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

18

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

19

দিনাজপুর বিরলে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

20