জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রেজা ও সদস্য সচিব খালেদ


মুশাররফ হোসেন

সুনামগঞ্জের ছাতকে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত হয়েছে ‌‌‌‌ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায় কমিটি। গত রোববার (৪ জানুয়ারি) রাতে শহরের মেহতাজ শপিং কমপ্লেক্সে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আহবায়ক কমিটির আত্মপ্রকাশ ঘটে। সাংবাদিক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাংবাদিক খালেদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক সমকাল/নিউ এইজ ও উত্তরপূর্ব প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক কালবেলা ও একাত্তরের কথা'র প্রতিনিধি সাকির আমীন, আমার সময় ডটকমের মো. নুর উদ্দিন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ আলম, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মুশাহিদ আলী, দৈনিক আমার দেশ/জৈন্তাবার্তা এর প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, দৈনিক যায়যায়দিন ও দৈনিক যুগভেরীর প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক সংগ্রাম প্রতিনিধি লুৎফুর রহমান শাওন, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি মো.ফজল উদ্দিন, এশিয়ান টেলিভিশন সিলেট পশ্চিম প্রতিনিধি এআর ছায়েম, এনটিভি (ইউরোপ) প্রতিনিধি তাজিদুল ইসলাম, এশিয়ান টেলিভিশন ছাতক প্রতিনিধি মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল এস ছাতক প্রতিনিধি অজিত কুমার দাস, আলোর দিগন্তের প্রতিনিধি হাকীম ফারুক আহমদ নোমান, দৈনিক আমার বার্তার প্রতিনিধি জুনেদ আহমদ রুনু, দৈনিক আমার সকাল প্রতিনিধি জামরুল ইসলাম রেজা, দৈনিক দেশ বার্তার প্রতিনিধি দিলোয়ার হোসেন, দৈনিক সুনামগঞ্জের খবর প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, দৈনিক প্রভাত বেলার প্রতিনিধি বদরুল আলম খান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি পাপলু মিয়া ও লোকমান হোসেন। 
সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক ইনকিলাব ছাতক উপজেলা সংবাদদাতা ও দৈনিক শ্যামল সিলেট'র স্টাফ রিপোর্টার কাজী রেজাউল করিম রেজাকে আহবায়ক ও দৈনিক মানবকন্ঠ'র ছাতক উপজেলা প্রতিনিধি ও সিলেটের তথ্যানুসন্ধান'র নির্বাহী সম্পাদক মো.খালেদ মিয়াকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গঠিত আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক কালবেলার সাকির আমীন, দৈনিক আমার দেশ প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, দৈনিক সংগ্রাম'র লুৎফুর রহমান শাওন,  দৈনিক ভোরের চেতনার ফজল উদ্দিন ও এশিয়ান টেলিভিশনের মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল।
সভায় নেতৃবৃন্দ বলেন, ছাতকে সাংবাদিকতার সোনালী ইতিহাস ঐতিহ্য রয়েছে। এই ইতিহাস ঐতিহ্যকে লালন করতে বিভক্ত হওয়া একাধিক সংগঠনের মূল ধারার সংবাদকর্মীদের নিয়ে গঠিত এই প্রেসক্লাব উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীদের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। সকলের আন্তরিক সহযোগিতায় মজবুত একটি সংগঠন হিসেবে মিডিয়া জগতে পরিচিতি আনবে।


 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

1

সমাজ শুধু শিক্ষকের ছুটি দেখে, পরিশ্রম দেখে না

2

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

3

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

4

সুদানে রক্তের বন্যা

5

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

6

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার ২২ তম ব্

7

ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

8

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

9

নিয়ামতপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার নওগাঁ

10

বাগেরহাটে বাসের বাংকার থেকে ১১ কেজি গাজাঁ

11

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মে

12

কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত থেকে সরে এল

13

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

14

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

15

কেশবপুরে হাতপাখা প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

16

জাল সার্টিফিকেট ও ভুয়া নিয়োগে শিক্ষকের চাকুরী করার অভিযোগ

17

বেনাপোলে সীমান্তে বিদেশি মদসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ

18

ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতির দাবি ট্রাম্পের

19

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

20