জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাগলনাইয়ার রাধানগরে লক্ষ্মীপুর গ্রামে রাস্তার বেহাল দশা: চরম দুর্ভোগে এলাকাবাসী

জিয়াউল হক।।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৮নং রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল লতিফ পাটোয়ারী বাড়ির সংযোগ রাস্তাটির বেহাল অবস্থা নিয়ে এলাকাবাসীর চরম ক্ষোভ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন কার্যত ডোবার মতো হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে পানি জমে বড় বড় গর্ত সৃষ্টি হয়, ফলে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ।

সরেজমিনে দেখা যায়, গ্রামের প্রধান সড়ক থেকে আবদুল লতিফ পাটোয়ারী বাড়িতে যাওয়ার একমাত্র রাস্তাটি কাঁচা ও খানাখন্দে ভরা। বর্ষার সময় রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ায় যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও দুঃসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। জরুরি প্রয়োজনে  কোনো যানবাহনও সময়মতো পৌঁছাতে পারে না।
স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানান, বহু বছর ধরে তারা এই রাস্তায় অবর্ণনীয় কষ্ট সহ্য করছেন। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা বারবার রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষ হলে সেই প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ নেয় না। ফলে এলাকাবাসী নিজেদের প্রতারিত মনে করছেন।
ভুক্তভোগী একজন ক্ষোভ প্রকাশ করে বলেন—
বাড়িতে কেউ গুরুতর অসুস্থ হলে তাকে কাঁধে বা কোলে করে প্রধান সড়ক পর্যন্ত নিয়ে যেতে হয়। এটা কি ২০২৫ সালের বাংলাদেশে মানানসই?”

এলাকাবাসী অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করা হলেও কোনো প্রতিকার মেলেনি। কেবল আশ্বাসেই সীমাবদ্ধ থেকেছে কর্তৃপক্ষ। ফলে বছরের পর বছর ধরে জনদুর্ভোগ অব্যাহত রয়েছে।

লক্ষ্মীপুর গ্রামের ভুক্তভোগীরা রাস্তাটির জরুরি সংস্কারের দাবি জানিয়ে বলেন—
আমরা আর আশ্বাস চাই না, এবার দৃশ্যমান উন্নয়ন চাই। আমাদের সন্তানদের স্বাভাবিকভাবে স্কুল ও মাদরাসায় যাওয়া এবং অসুস্থ মানুষদের চিকিৎসা পাওয়ার অধিকার আছে।

এলাকাবাসী ছাগলনাইয়া উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে খাল খনন কাজ শুরু,হওয়ায় পরিবেশ উপদেষ্টার প্রতি কৃত

1

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

2

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

3

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

4

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

5

সুবর্নচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি

6

খালিশপুরে ওব্যাট জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

7

নরসিংদী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল

8

বিয়ে-তালাক, উত্তরাধিকারে সমান অধিকার দেওয়ার সুপারিশ

9

মোল্লাপাড়ায় ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম সাহেবকে রাজকীয় বিদায়

10

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

11

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের পিকআপ গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশ

12

সুদানে রক্তের বন্যা

13

নওগাঁর মান্দায় ইতিহাস গড়লেন ডাঃ ইকরামুল বারী টিপু

14

প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যতে শোক সভা ও দোয়া মাহফিল

15

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

16

এই কি করছস সাদ্দামের লগে কি করছস ডিসি-এসপিকে হুমকি

17

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের সূচনা, ভার্চুয়ালি উ

18

নদী ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা

19

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

20