জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ৩৯ বছরে পদার্পণে কক্সবাজার আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত দায়িত্বশীল সাংবাদিকদের সংগঠন ‘চৌদ্দগ্রাম প্রেস ক্লাব’ এর ৩৯ বছরে পদার্পণে আনন্দ ভ্রমণ ও দক্ষতা বৃদ্ধিতে ২য় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশে^র বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী আনন্দ ভ্রমণ শনিবার সকালে শেষ হয়েছে। এরআগে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক, সাপ্তাহিক পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় এ ভ্রমণ। শুক্রবার হোটেল কোস্টাল পিস এর হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজকের প্রভাতের প্রধান সম্পাদক এম ইউসুফ। চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালা শেষে আনন্দ ভ্রমণে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 
আনন্দ ভ্রমণে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন; চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি মুহাঃ জহিরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, কোষাধ্যক্ষ আহসান উল্যাহ, প্রচার সম্পাদক এম এ আলম, দপ্তর সম্পাদক শাহীন আলম, সাংস্কৃতিক সম্পাদক মনির উল্লাহ, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, রাসেল পাটোয়ারী, দৈনিক জনতার খবর কুমিল্লা প্রতিনিধি মোঃ  সফিউল আলম,  সদস্য আবু বকর সুজন, মিজানুর রহমান মিনু, আবদুল কাদের, মনোয়ার হোসেন মুন্না, জহিরুল ইসলাম সুমন, ইউসুফ মজুমদার, নুরুল আলম আবির, আবদুর রব লাভলু, ইমাম হোসেন শরীফ, রাকিব হোসেন, সাংবাদিক সানোয়ার হোসেন, কাজী আহসান উল্লাহ, নাঈম ইকবাল, কামরুল হাসান পিংকন প্রমুখ। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোর্ট বাজার সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন

1

জামালপুরে কৃষক ও কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

2

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

3

বেলকুচিতে বিতর্ক উৎসব চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার

4

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

5

ধামরাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

6

বিএসএফের আটক ৫ বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির

7

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও মসজিদের খুতবায় বয়ান রাখার আহ্

8

গর্তে গর্তে তাজা মাছ বর্ষায় গ্রামে উৎসবের আমেজ

9

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

10

বান্দরবানের,আলীকদমে সেনাবাহিনীর, উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকা

11

ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে উৎসবের আমেজ, শুরু নির্বাচনী মাঠের প্রচ

12

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পৃথক ৪ টি অভিযানে ১৬টি গরু জব্দ করে

13

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

14

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

15

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

16

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

17

ঝালকাঠির চর-ভাটারাকান্দা আবাসনেঅগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি

18

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

19

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

20