মোঃ সফিউল আলম।।
চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজ আলমকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
দীর্ঘ দিন আত্মগোপনে থেকে আজ (মঙ্গলবার) সকালে সে ডুবাই যাওয়ার চেষ্টা করছিল। তার বিরুদ্ধে চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় চাঞ্চল্যকর ৮ বাসযাত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে হত্যা মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজ আলমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন