জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আহমদ উল্লাহ।।
আজ ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম সৈয়দ মাহবুবুল হক।

সভায় চট্টগ্রাম জেলার বিগত মাসের সার্বিক অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। আলোচনাকালে আসন্ন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়াবলি, অবৈধ অস্ত্র উদ্ধার, আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠুভাবে উদযাপন, অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাম্প্রতিক চ্যালেঞ্জসমূহ, চোরাচালান দমন ইত্যাদি বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। এছাড়াও পূজামণ্ডপে নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ নেবার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়। 

পুলিশ সুপার, চট্টগ্রাম তার বক্তব্য প্রদানকালে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা উল্লেখ করেন; এসময় তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের উপর গুরুত্ব প্রদান করেন। 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম তার বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা আহবান করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবৈধ মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তিনি এসময় উল্লেখ করেন।  বিশেষত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য সকল ধর্মীয় ও সরকারি অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে যৌন উত্তেজক সিরাপসহ আটক এক

1

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭

2

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

4

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

5

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

6

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

7

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

8

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

9

মাদারীপুরে যুববকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানবব

10

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর

11

ত্রেতা-বিক্রেতার ভিড়ে চরভৈরবী মাছ ঘাট

12

দিনাজপুরে জেল সুপার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

13

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

14

ঝালকাঠীর কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম

15

রাজধানির সাভারে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

16

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

17

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

18

টাঙ্গাইলের নাগরপুরে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন

19

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

20