জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালপুরে প্রাণনাশের হুমকিতে বাড়ী ছাড়া পরিবার: মামলা করে বিপাকে নারী

মোঃ ইকবাল হোসেন খান।।

টাঙ্গাইলের গোপালপুরে প্রতিপক্ষের অত্যাচার-নির্যাতনের শিকার হয়ে নিজ বাড়ী যেতে পারছেন না এক পরিবার। দুুটি কন্যা সন্তান নিয়ে অন্যের বাসায় ভাড়া থাকছেন তিনি। আইনগত সহায়তা পেতে ভোক্তভোগী নারী সালমা খাতুন (৪১) আদালতে মামলা করে আরো বিপাকে পড়েছেন। প্রতিনিয়ত প্রাণনাশের হুমকিতে আতঙ্কে কাটছে তাদের জীবন। সালমা খাতুন উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উত্তরপাড়া রেজাউল ইসলামের স্ত্রী।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, সালমা খাতুনের স্বামী ঢাকায় চাকরী করেন। দুটি কন্যা সন্তান নিয়ে সে বাড়ীতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তার স্বামীর সহোদর ভাই  খঃ আব্দুর রাজ্জাক (৫০) ও খঃ আব্দুর রহমান (৪৫) তাকে নানাভাবে হয়রানীসহ অত্যাচার-নির্যাতন করে আসছেন। তাদের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ট হয়ে সালমা খাতুন নিজবাড়ী তালাবদ্ধ করে মেয়েদের নিয়ে গোপালপুর মৃধাবাড়ীতে বাসা ভাড়া করে থাকছেন। কাজের ফাঁকে মাঝে মাঝে স্বামীর বাড়ীতে বাড়ী ঘর জমি-জমা দেখাশুনা করতে যায় সে। এরই মধ্যে স্বামী তার স্বত্ব দখলীয় কিছু জমি স্ত্রী সালমার নামে দলিল করে দেয়। এতে প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে উঠে। ইতিপূর্বে তারা সালমা খাতুনের অনেকগুলো চারা গাছ কেটে ও তুলে ব্যাপক ক্ষতি করে। তাতে প্রতিবাদ করলে তারা আরও রাগান্বিত হয়। গত ২০ জুলাই সকালে সালমা স্বামীর বাড়ীতে ঘর বাড়ী ও গাছপালা দেখার জন্য যায়। তখন বাড়ীর উঠানে তারা সালমাকে উদ্দেশ্যে করে অশালীন ভাষায় গালি-গালাজ করতে থাকে। প্রতিবাদ করলে খঃ আব্দুর রাজ্জাক তার স্ত্রী রাশিদা ও ছেলে রাতুল এবং খঃ আব্দুর রহমান ও তার স্ত্রী পারভিন বেগম সালমা খাতুনকে প্রাণে মারার জন্য আক্রমণ করে। সে প্রাণ রক্ষার্থে ডাক-চিৎকার করে বসত ঘরে উঠে জীবন রক্ষা করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা চলে যায়। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে যায় যে, আবার কোন দিন স্বামীর বাড়ীতে আসলে সালমা খাতুনকে প্রাণে মেরে ফেলবে। এ ঘটনায় সালমা খাতুন ওই ৫জনকে আসামী করে প্রথম শ্রেণীর ম্যাজিঃ নির্বাহী আদালত "খ" অঞ্চল টাঙ্গাইলে ফৌঃ কাঃ বিঃ আইনের ১০৭/১১৭(গ) ধারা মতে মামলা করেন। মামলা করার পর থেকে অভিযুক্তরা বার বার তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এতে দিশেহারা হয়ে আতঙ্কে জীবনযাপন করছেন পরিবারটি।
 ভোক্তভোগীর স্বামী রেজাউল ইসলাম জানান, আমার সহোধর ভাই আমাকে বাড়ী যেতে দিচ্ছেনা। প্রতিনিয়ত হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। আমার ছেলে সন্তান না থাকায় ভাইয়েরা আমার সম্পত্তি দখল করতে এমন পায়তারা করছে। এ ঘটনায় প্রতিপক্ষদের সাথে যোগাযোগ করা হলে, তারা অভিযোগ অস্বীকার করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

1

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

2

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

3

জনসমুদ্র সিপাহী বিপ্লব সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের প্রার

4

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

5

নেত্রীর জন্য দোয়া মাহফিল জেডিসিএফ রংপুর জেলা শাখা

6

শ্রীমঙ্গলে ধানক্ষেতে সাপ আতঙ্ক

7

অর্থবাবে থেমে যাচ্ছে অনার্সে ভর্তি প্রতিবন্ধী মায়ের একমাত্র

8

ঠাকুরগাঁওয়ে ভাইয়ের নেতৃত্বে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শু

9

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো

10

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা ও নগদ অর্থসহ আটক

11

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

12

মৌলভীবাজারে ১৭ বছর পর বাবার কোলে প্রবীর

13

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

14

আলমগীর কবিরের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত ও স্মরণসভা অ

15

খুলনার ৬ নং ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযান

16

বগুড়ার শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

17

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে 'সম্মান

18

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

19

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

20