জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২


শরিফুল ইসলাম 
 বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের প্রথম আরছেও এলাকায় বেদেপল্লীতে হামলার ঘটনায় এক সাপুড়ে নিহত হয়েছেন। নিহত সাপুড়ের নাম মো. শাকিল (২৫), তিনি ঢাকার সাভারের বিপ্লবের ছেলে। ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাত ৩টার দিকে স্থানীয় যুবক রাশেদকে চোর সন্দেহে আটক করে বেদেরা। পরে বৃহস্পতিবার সকালে রাশেদের আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করতে বেদেপল্লীতে গেলে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। একপর্যায়ে শাকিলকে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাশেদের দুই আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

1

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

2

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

3

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

4

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী মো

5

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

6

জামায়াতের রাজশাহী -৫ আসনের প্রার্থী পরিবর্তন

7

নাটোরে শহীদ মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন

8

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

9

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্ব

10

খুবই অস্বাস্থ্যকর’ দূষণে ঢাকার বাতাস, AQI সূচকে মান ২৬৬

11

কিশোরগঞ্জে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি বিতরণ

12

গলাচিপায় খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৪ জন

13

লিবিয়ায় বাংলাদেশীকে যুবককে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব

14

বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

15

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে বি

16

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

17

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

18

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

19

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফ

20