জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় শালার আঘাতে ভগ্নীপতি খুন

তরু খান।।

গাইবান্ধার সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে শালার লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

নিহত মোজাহার আলী সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার ব্যাপারী পাড়া গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।

সুত্রে  জানা গেছে, বুধবার সকালে নিহত মোজাহার আলীর সঙ্গে তার শালা লুৎফর রহমান ও নবীর হোসেনের দীর্ঘদিন ধরে প্রায় ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লুৎফর রহমান ও নবীর হোসেন এলোপাতাড়ি লাঠি দিয়ে মোজাহার আলীকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে জ্যাকেট থেকে চকোপ্লাস সহ একজন আটক।

1

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

2

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

3

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

4

সরিষাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

5

"রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

6

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

7

আইন নিজের হাতে তুলে না নিতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেন এর

8

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

9

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

10

ঘুষ না পেয়ে নামজারি বাতিল, সেবা গ্রহীতাকে হুমকি, তহশিলদারের

11

ঝালকাঠিতে নতুন জেলাপ্রশাসক

12

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়ন সংগ্রহ

13

০৪ জেলায় ঝড়ের আভাস

14

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ

15

ঈশ্বরগঞ্জ এখন দাঁড়িপাল্লার দখলে

16

নওগাঁর মাদকবিরোধী অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রে

17

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

18

কিশোর গ্যাং প্রতিরোধে কালকিনিতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভ

19

সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

20