Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে না: জাপা মহাসচিব

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, আগামীতেও তারা করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘দুঃখ ভারাক্রান্ত মনে দেখলাম, বাগেরহাটের এক ছাত্রের ঘটনা। সে ছাত্রলীগ করে, এটাই তার দোষ। তাকে জেলে রাখা হয়েছে। তাই বলে তাকে বিচারের আগেই দুই বছর জেলে আটকে রাখবেন? আপনি তো বিচারের আগেই শাস্তি দিয়ে দিচ্ছেন। এটা কোনো ইনসাফ হতে পারে না।’

গতকাল বুধবার সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাপা মহাসচিব এসব কথা বলেন। উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের মো. নজরুল ইসলামের চাতালে জাতীয় পার্টির এই পথসভা হয়।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘ওই ছাত্রলীগ নেতার স্ত্রী তার স্বামীকে বারবার জামিন করায়। আর আপনারা তাকে বারবার জেলে ঢোকান। একবার তার স্ত্রী জেলগেটে স্বামীকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, “জেলে আর যেতে দেব না।” অনেক কান্নাকাটির পরও তার স্বামীকে আবার জেলে ঢোকানো হয়েছে। সেই দুঃখ-কষ্টে মেয়েটি নিজের বাচ্চাকে আগে মেরেছে ফেলেছে এবং পরে সে নিজেও আত্মহত্যা করেছে। এরপর প্যারোলের আবেদন করলে প্রশাসন জেল থেকে বের হতে দেয়নি ছাত্রলীগের ওই নেতাকে। শেষে স্ত্রী ও শিশুসন্তানের লাশ নিয়ে যাওয়া হয় জেলগেটে। নিজের সন্তানকে সে প্রথমবার দেখল, তা-ও আবার মৃত অবস্থায়। কী নির্মম, কী নিষ্ঠুর। কোথায় আছে আইনের শাসন আর কোথায় আছে ইনসাফ। আজকে যারা বড় বড় কথা বলছেন, কোরআনের আইন বাস্তবায়ন করবেন, এই দেড় বছরে তো দেখলাম না আপনারা কোরআনের আইন বাস্তবায়ন করলেন। ইনসাফ তো করলেন না। ইনসাফ যদি এখন না করেন, তাহলে সামনে কীভাবে করবেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জাতীয় পার্টি শান্তিতে বিশ্বাসী দল। জাতীয় পার্টি শান্তিতে আছে এবং এই দেশকে শান্তিতে রাখতে পারবে ইনশা আল্লাহ।’

ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার এ টি এম মাহবুব আলম শাহীন। সভায় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জাপা নেতা ওয়াহিদুজ্জামান সরকার বাদশা, জাতীয় পার্টির উপজেলা সিনিয়র সহসভাপতি মো. আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আবদুল মান্নান মন্ডল, রামজীবন ইউনিয়ন সভাপতি এ টি এম এনামুল হক মন্টু, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো. রেজাউল হক রেজা, বেলকা ইউনিয়ন সভাপতি মো. রেজাউল ইসলাম রানা, জাপা নেতা মুন্সি আমিনুল ইসলাম সাজু ও জাতীয় যুব সংহতির উপজেলা সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

1

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

2

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

3

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

4

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

5

ময়মনসিংহ-১১ আসনে মোর্শেদ আলমের প্রার্থীতার বৈধ ঘোষণায় নেতাকর

6

চাঁপাইনবাবগঞ্জে ইকোর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার

7

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

8

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

9

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার

10

মণিরামপুর পৌরসভার ড্রেন যেন মরণফাঁদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষ

11

ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবির আহমে

12

নিয়ামতপুরের হাজীনগর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশ

13

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

14

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

15

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

16

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

17

অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরার দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

18

মানিকগঞ্জে অটোরিকশা চোর গ্রেফতার

19

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

20