এসকে এম মহসিন রেজা।।
খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামে প্রথম শ্রেণির শিক্ষার্থী সামিরা (৬) টানা নয় দিন যাবৎ নিখোঁজ রয়েছে। এখনো পযর্ন্ত হতভাগ্য শিশু সামিরার খোঁজ মেলেনি। এ ঘটনায় উদ্বিগ্ন পরিবার ও স্থানীয়রা। শিশুটির পাওয়ার জন্য স্বজন ও স্থানীয়রা মানববন্ধন করে নিখোঁজ মেয়েটির সন্ধান দাবি করে।
বুধবার (৩ আগস্ট ) বিকেল ৫ টায় ঘুগরাকাটি বাজার সংলগ্ন মাদ্রাসার গেটের সামনে নিখোঁজ সামিরার সন্ধানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় হতভাগ্য নিখোঁজ শিশু সামিরার পরিবার, আত্মীয়স্বজন ও তার খেলার সহপাঠীরা এ সময় মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মানববন্ধনে হাজির হওয়া সকলেই সামিরাকে খুজে বের করার অনুরদ্ধ জানায়। মানববন্ধনে উপস্থিত সামিরার বাবা মোহাম্মদ শাহ আলোম গাতিদার বলেন, আমার ছোট্ট ছয় বছরের শিশু মেয়ে দীর্ঘদিন ধরে নিখোঁজ কোথায় আছে কি করছে জানিনা। কে তাকে নিয়ে গেছে, কি কারণে নিয়ে গেছে কিছুই বলতে পারছি না।
মানববন্ধনে উপস্থিত সামিরার পরিবারের অভিযোগ নিখোঁজ হওয়ার পর বিষয়টি কয়রা থানা পুলিশকে যানানো হয় এবং লিখিত ভাবে থানায় সাধারণ ডায়রি বা (জিডি) করা হলেও সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা প্রশাসনের দৃষ্টি আর্কষ করছি অবিলম্বে নিখোঁজ শিশু সামিরার সন্ধান দিন।
এখানে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল মান্নান গাতিদার, আব্দুস সামাদ, ইয়াছিন আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি।
এ ব্যাপারে কয়রা থানার ওসি জনাব ইমদাদুল হক জানান, নিখোঁজ শিশুটির উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং খুলনা পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিবিড় ভাবে তদারকি করছে।
উল্লেখ্য গত ২৬ আগস্ট বিকেলে শিশুটি বাড়ি থেকে ঘুগরাকাটি বাজার সংলগ্ন চাচার টি স্টলে যায় এর পর থেকে আর বাড়িতে ফেরেনি।
মন্তব্য করুন