জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কয়রায় বন কর্মকর্তার বিরুদ্ধে বনজীবীর

এসকে এম মহাসিন রেজা

সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে মাছ ধরার সুযোগ দিতে জেলেদের কাছ থেকে নিয়মিত অর্থ গ্রহণ এবং পরে সেই জেলেদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মত অভিযোগ উঠেছে, খুলনা রেঞ্জের ভোমরখালি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিমের বিরুদ্ধে। 
অগ্রিম টাকা পরিশোধ করার পরেও প্রতারণা করে সাতজন গরিব জেলেকে আটক করে বন আইনে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জেলেরা। 
সোমবার (৬অক্টোবর) কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বোনজীবীদের পক্ষে চার নম্বর কয়রা গ্রামের মোহাম্মদ রজব আলী এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে রজব আলী বলেন, ওসি আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে দশটি জেলে নৌকাকে সুন্দরবনের অভয়অরণ্যে প্রবেশের সুযোগ দিতেন। 
বিনিময়ে প্রতি দশদিনে (১ গোন) নৌকা প্রতি ১০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অগ্রিম দিতেন। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো জানান, ওসি এই ঘুষের টাকার এক অংশ উপর মহলকে দিতে হয় বলে তিনি দাবি করেন। 
তবে সম্প্রতি ওসি আব্দুল হাকিম অতিরিক্ত টাকার বিনিময় অন্য জেলেদের সুযোগ করে দিতে শুরু করেন এবং তার জেলেদের প্রবেশাধিকার বন্ধ করে দেন।
রজব আলীর অভিযোগের আগে টাকা লেনদেনের প্রমাণ হিসাবে মহাজনের কাছে থাকা whatsapp কথোপকথনের screenshot থাকলেও, ওসি প্রতারণার পর সেই কথোপকথন মুছে ফেলার চেষ্টা করেন। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, অগ্রিম টাকা পরিশধ থাকা সত্বেও গত ২ অক্টোবর ওসি আব্দুল হাকিম তাদের দলের সাতজন জেলেকে আটক করে আরো অতিরিক্ত টাকা দাবি করেন। 
উক্ত দাবিকৃত টাকা না দেওয়াই দুইদিন আটকে রেখে গত ৫ অক্টোবর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 
রজব আলী তার লিখিত বক্তব্যে আরো অভিযোগ করেন,  আটক জেলেদের নৌকায় পাঁচশ কেজির বেশি মাছ ছিল, কিন্তু ওসি আব্দুল হাকিম আদালতে মাত্র ৫০ কেজি মাছ দেখিয়ে বাকি মাছ আত্মসাৎ করেছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বন জিবিদের পক্ষে রজব আলী বলেন ওসি হাকিমের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও কারাগারে পাঠানো গরিব জেলেদের মুক্তির দাবি জানিয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

1

মানিক পুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

2

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের সূচনা, ভার্চুয়ালি উ

3

সরাইলে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং মাদক ও মাদকাসক্ত মুক্ত সমা

4

মুনিয়া ওভারসিস সাতক্ষীরা জেলা শাখা পরিদর্শনে মনির গ্রুপের ব

5

বান্দরবান ট্রাফিক মোড়ে অসহায় নারীকে জেলা প্রশাসনের সহায়তা

6

হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে- টাঙ্গাইলে উপদেষ্

7

বিএনপি মনোনয়ন বঞ্চনায় মাদারীপুরে এক্সপ্রেসওয়ে অবরোধ

8

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালি

9

বরিশালে বি এম কলেজে ছাএদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষ আহত ৪০

10

শেখ হাসিনার রায় নিয়ে নাশকতা ঠেকাতে নিয়ামতপুরে বিএনপির অবস্থা

11

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

12

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

13

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

14

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

15

নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা ব

16

শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

17

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

18

চৌহালীতে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

19

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

20