জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের ৪৪ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন

মোঃ সাইফুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আনোয়ারা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশন–এর ২০২৬ সালের জন্য ৪৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
এসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দ এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ ঈসা খান ও সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর–এর সিদ্ধান্তক্রমে প্রভাত মজুমদার সভাপতি, মুহাম্মদ হেলাল উদ্দীন সাধারণ সম্পাদক এবং সাবরিনা জাহান তন্বী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি প্রভাত মজুমদার বলেন, আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনকে একটি সুসংগঠিত, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে এবং আনোয়ারা উপজেলার সকল শিক্ষার্থীর জন্য সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দীন বলেন, নতুন কমিটি শিক্ষার্থীদের শিক্ষা, সামাজিক ও মানবিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে আনোয়ারা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্ব বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, আনোয়ারার পিছিয়ে পড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উন্নয়নে সংগঠনটি কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে সংগঠনের উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

1

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

2

মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

3

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

4

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

5

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

6

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

7

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফজল শেখ

8

আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের ৪৪ সদস্যের কার্যনির্বাহী পরিষ

9

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শার্শায় যৌথ টহল ও মাঠ মহড়া

10

৮ নং হাবড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ

11

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

12

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

13

৩ দিনের টানা বৃষ্টিতে বিপাকে জয়পুরহাটের প্রান্তিক জনপদ

14

জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

15

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার

16

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

17

চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্

18

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

19

১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফ

20