জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সম্মেলন উপলক্ষ্যে কুলিয়ারচর বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ ফরমান উল্লাহ।।

আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন সফল করার লক্ষ্যে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপিসহ এর সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় কুলিয়ারচর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলমসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ গ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপি’র সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
অন্যদিকে সম্মেলন সফল করতে নির্বাচন কমিশনসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। এজন্য গঠন করা হয়েছে ৭ সদস্যের নির্বাচন কমিশন। এরই মধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গত শনিবার মনোনয়নপত্র সংগ্রহ ও রোববার মনোনয়নপত্র দাখিল এবং বাছাই শেষে একইদিন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৬ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করা হবে। ২০ সেপ্টেম্বর দুপুরের পর থেকে রাত ৮টা পর্যন্ত পুরাতন স্টেডিয়ামে কাউন্সিলরদের ভোটগ্রহণ করা হবে। ভোট গণনার পর প্রকাশ করা হবে ফলাফল। জেলা বিএনপি’র ২১টি ইউনিটের ২ হাজার ১০৭ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

1

বিএসএফের আটক ৫ বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির

2

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

3

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

4

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কা

5

ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

6

লিবিয়া সাগরে মাফিয়াদের গুলিতে মাদারীপুরের দুই যুবকের মৃত্যু

7

পোরশায় ডাকাতি মামলায় ৫ ও মাদক মামলায় ৩ আসামি গ্রেফতার

8

কালিগঞ্জে বেওয়ারিশ ৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার নাজিমগঞ্জ-শ্যা

9

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

10

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জা

11

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

12

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলী আকবর চুন্নু

13

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার

14

কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত

15

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

16

বান্দরবানের,আলীকদমে সেনাবাহিনীর, উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকা

17

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

18

নিয়ামতপুরে ৩১ দফার লিফলেট বিতরণ

19

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

20