আতিকুর রহমান
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

হামলাকারীদের গ্রেপ্তারে শিক্ষার্থীদের ১২ ঘণ্টার আল্টিমেটাম, চৌরাস্তায় ব্লকেড

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন শিক্ষার্থী চট্টগ্রাম থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হামলার প্রতিবাদে রবিবার (১৩ জুলাই) বিকাল থেকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এ সময় তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং ঘোষণা দেন, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে পরদিন (১৪ জুলাই) নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে।
হামলার শিকার তিন শিক্ষার্থী হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৯তম ব্যাচের ছাত্র অনিমেষ দেবনাথ, সৌমেন বড়ুয়া এবং কাজী মো. সাউদুজ্জামান।
ভুক্তভোগী অনিমেষ দেবনাথ জানান, ‘চট্টগ্রাম থেকে বাঁধন প্লাজার বাসে ফেরার পথে চৌমুহনীতে পৌঁছালে হঠাৎ একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরার চেষ্টা করে এবং অন্যদের এলোপাতাড়ি মারধর করে। আমাদের মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও ডিলিট করে এবং আমার পকেট থেকে ছয় হাজার টাকা ছিনিয়ে নেয়।’
তিনি আরও বলেন, ‘প্রতিবাদ করলে স্থানীয়রা নোবিপ্রবির নাম শুনে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা হুমকি দেয় যে, মামলা করলে লাশ গুম করে ফেলবে।’
পরে তিনি বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ (মামলা) দায়ের করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের মধ্যেই স্থানীয় যুবকদের সঙ্গে প্রথমে কথাকাটাকাটি হয়, যা একপর্যায়ে হামলায় রূপ নেয়।
প্রসঙ্গত,ঘটনার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। বিকাল থেকেই তারা চৌমুহনী চৌরাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নোবিপ্রবি শিক্ষার্থী বানী ইয়ামিন বলেন, ‘এটি কোনো ব্যক্তিগত ঘটনার প্রতিবাদ নয়, এটি আমাদের নিরাপত্তা ও সম্মান রক্ষার লড়াই। হামলাকারীদের গ্রেপ্তারে ১২ ঘণ্টার সময়সীমা দিয়েছি। এর মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে।’
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
শিক্ষার্থীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন আরও তীব্র ও কঠোর হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

1

দিনাজপুরে ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন রান্ডালের জাঁকজমকপূর্ণ

2

মুরাদনগর নহল গ্ৰামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি'র দোয়

3

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

4

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

5

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রেজা ও সদস্য সচিব খালেদ

6

কাপাসিয়ায় মধু চাষ ও আখের গুড় উৎপাদনে বিনামূল্যে সহায়তা প

7

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৩

8

ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া

9

জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

10

রাজনগরে ছিনতাই:৩ গ্রেফতার, মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ

11

কয়রায় ভাগবা গ্রামের মিথ্যা এসিড নিক্ষেপ মামলা প্রত্যাহার দাব

12

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান

13

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

14

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

15

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

16

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

17

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

18

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

19

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‌‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে: খা

20