রবিউল বাপ্পী
প্রকাশঃ 17-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব

ব্যাপক ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে। এটি রুখতে নতুন পদক্ষেপ নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

জানা গেছে, যেসব ইউটিউব চ্যানেলে দর্শক টানার জন্য ভুয়া ভিডিও দেখানো হয়, তাদের এবার ‘ভাতে মারার’ পরিকল্পনা করছে ইউটিউব। এই সিদ্ধান্তের প্রভাব পড়বে ২০ লাখের বেশি সাবস্ক্রাইবার থাকা বেশ কয়েকটি চ্যানেলের ওপরেও।

ইউটিউব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, জনপ্রিয় সিনেমার যেসব ভুয়া ট্রেলার প্রকাশিত হয়, সেগুলোর আয় বন্ধ করতে হবে। মার্ভেল বা হ্যারি পটারের মতো বিখ্যাত সিরিজ, যার নতুন পর্ব দেখার জন্য আমজনতা মুখিয়ে থাকেন, সাধারণত সেই আবেগকেই হাতিয়ার করে এই ইউটিউব চ্যানেলগুলো। এআই ব্যবহার করে, নানারকম প্রযুক্তির সাহায্যে ওই বহুল প্রতীক্ষিত সিনেমার ট্রেলার তৈরি করে তারা। সেই ট্রেলারের ভিউ হু হু করে বাড়তে থাকে, বলাই বাহুল্য।

দর্শক টেনে আয় বাড়ানোর জন্য বেশকিছু ইউটিউব চ্যানেল হামেশাই এমন ভুয়া ট্রেলার প্রকাশ করে থাকে। এই চ্যানেলগুলো সাবস্ক্রাইবও করেন প্রচুর ইউজাররা। স্ক্রিন কালচার বা কেএইচ স্টুডিওর মতো ইউটিউব চ্যানেলগুলোতে ২০ লাখেরও বেশি সাবস্ক্রাইবার আছে। নিজেদের মস্তিষ্কপ্রসূত এমন কিছু সিনেমার ট্রেলার তারা তৈরি করে, যেসব সিনেমা আদতে কোনোদিন তৈরিই হয়নি। কিন্তু আমজনতার আগ্রহ বুঝে যেসব ভিডিও তারা বানায়, সেগুলো প্রচুর দর্শককে টানে।

তবে এবার এসব চ্যানেলের আয়ের পথ বন্ধ করে দিচ্ছে ইউটিউব। কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, বিজ্ঞাপনী আয়, দর্শক সংখ্যার নিরিখে আয়- কোনো কিছুই আর পাবে না এই চ্যানেলগুলো। কারণ এই ধরনের কন্টেন্টগুলো ভুয়া, লোকঠকানো।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনকে ‘বুড়ো আঙুল’ সোনাদিয়ায় অবৈধ কটেজে জমকালো আয়োজনে থা

1

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

2

শামীম তালুকদার স্ব পদে বহাল।

3

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

4

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

5

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

6

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও

7

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

8

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

9

টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে

10

মনোনয়ন স্থগিতের পর শিবচরে দোয়া-মোনাজাত

11

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

12

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির

13

চরমোগুরিয়ায় রকি খানের আত্মহত্যা

14

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফজল শেখ

15

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

16

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

17

নিয়ামতপুরে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

18

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

19

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

20