জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন চালু

 মেহেদী হাসান
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। 
সোমবার (২৬ জানুয়ারী) সন্ধ্যা ৭:৩০ মিনিটে ডাঃ সোলাইমান হোসনে মেহেদীর নেতৃত্বে  একটি দল এই অস্ত্রোপচার সম্পন্ন করেন, যা সরকারি হাসপাতালে সুলভ ও নিরাপদ প্রসূতি সেবা নিশ্চিত করার একটি প্রচেষ্টা। সিজারিয়ান  অপারেশনের মাধ্যমে জন্ম নেয়া কণ্যা শিশু ও প্রসূতি মা উভয়ই  সুস্থ  আছে। 


 এ সিজারিয়ান অপারেশনে সহযোগী হিসেবে কাজ করেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের চিকিৎসক ডাঃ মোছা খাদিজা খাতুন,  ডাঃ মোঃ আদনান আরাফাত,  ডাঃ আল আফ মুকসিত,  স্বাস্থ্য সহকারি মোঃ সবুজ হাসানসহ, ডাক্তার, নার্স ও স্টাফবৃন্দ।

অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলাইমান হোসনে মেহেদী বলেন,  ❝ডাক্তারদের সদিচ্ছা থাকলে সবই সম্ভব,  নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব দিগন্তের শুভ সূচনা ঘটলো।❞

এ সময় তিনি  উল্লেখ করেন
❝ সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস,  ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহাম্মদ শরীফ ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, গণমাধ্যম কর্মীদের, ও সুশীল সমাজের ভবিষ্যতে আরো সাহায্য ও সহযোগিতা কামনা করেন।❞

ডাঃ সোলাইমান হোসনে মেহেদী সাংবাদিকদের  আরো জানান , ❝ ঔষধ স্বল্প ও স্টাফ স্বল্পতার কারণে রোগীদের সেবা প্রদান ব্যাহত হচ্ছে। এ জন্য তিনি উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। ❞

স্থানীয় জনসাধারণ বলেন   ❝ নবাবগঞ্জ বাসীদের  জন্য এটি একটি বিশাল মাইল ফলক অধ্যায় রচিত হলো।❞

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

1

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

2

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

3

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প

4

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ

5

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরে

6

গোয়ালন্দে শিক্ষক সংকটের অজুহাতে ভর্তি কোঠা কমানোর অভিযোগ

7

শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

8

চট্টগ্রামে ৮ দলের সংবাদ সম্মেলনে জামায়াত নেতা মাওলানা মুহাম্

9

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

10

প্রজন্ম মীরসরাই এর নতুন কার্যকরী কমিটি গঠন

11

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

12

হাতীবান্ধা উপজেলায় ডাক্তার সংকট, ভোগান্তিতে হাজারো রোগী

13

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

14

ময়মনসিংহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

15

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

16

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

17

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

18

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

19

কালুখালীতে মুদি দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম, এলাকায় আতঙ্ক

20