জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হলুদ ফুলের রাজ্যে কৃষকের সপ্ন

কাইয়ুম মাহমুূদ  

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সরিষা ফুলের দোলে দুলছে কৃষকের সপ্ন  প্রতি বছরের তুলনায় এবছর অধিক ফলন হবে এই আশা কৃষকের।

উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় সরিষা ফুলের গালিচায় হলুদের সমারোহ যেন দিগন্ত জোর ফসলের মাঠে এ যেনো এক মহান সৃষ্টি কর্তার সুন্দর নিদর্শন দেখলে চোখ ফেরানো যায়না।

উল্লাপাড়া উপজেলার মাঠকে মাঠ জমিতে সরিষার ফুলে ফুলে ছেয়ে গেছে দেখলেও যেন মনে হয় এযেন এক আল্লাহ তায়ালার অপরুপ সৃষ্টি চোখ জুড়ানো হলুদ ফুলের গালিচায় অপরুপ সৌন্দর্য ।

মাঠগুলো যেন হলুদ চাদরে মোড়ানো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে প্রকৃতির রূপ। শীতের সোনাঝরা রোদে ঝকমক করছে হলুদে-সবুজে মেশানো এক দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত । যেন প্রকৃতি সেজেছে হলুদবরণ সাজে। বাতাসে বইছে মৌ মৌ গন্ধ। মৌমাছি ও মৌচাষিরা ব্যস্ত মধু আহরণে।

শীতে নয়নাভিরাম বাংলার চিরায়ত এ দৃশ্য দেখতে ও স্মার্টফোনে ছবি তুলতে প্রকৃতিপ্রেমীরা ভিড় করছে উপজেলার বিভিন্ন এলাকায় ।

উল্লাপাড়া উপজেলার অঞ্চলগুলতে কৃষকরা বোরো আমনের লোকসান পুষিয়ে নিতে এবছর ব্যাপকভাবে সরিষার আবাদ করেছেন এবং অধিক ফলনের সপ্ন বুনছেন ।

উলজেলায় এবছর ২৪৫৭০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার আবাদ হয়েছে। সরিষা ক্ষেতে চোখ জুড়ানো হলুদ ফুল আকৃষ্ট করছে মৌমাছিদের। পুরো উল্লাপাড়া অঞ্চল যেনো মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে। মৌচাষিরা মধু আহরণে ব্যস্ত হয়ে পড়েছে।

কৃষকেরা বলছেন, প্রতিবছরের তুলনার এবছর আবহাওয়া অনুকুলে রয়েছে তাই আমরা এবছর অধিক ফলন ঘরে তুলতে পারবো এবং এবছর ফলনও ভালো আশা করছি লাভও ভালো হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উপজেলায় এবছর প্রায় সব মাঠেই সরিষার আবাদ হয়েছে এ বছর  
-২৪৫৭০ হেঃ হেক্টর জমিতে সরিষার আবাদ হচ্ছে  যার উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে, ৪৩০৫৮ তবে আমরা কৃষি প্রণোদনায় বহু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলনশীল সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এবছর
 মধু খামারিরা অনেকেই আসছেন, এরইমধ্যে মৌমাছি বক্স বসেছে তাদেরকে কৃষি কর্মকর্তাগণ মধু উৎপাদনে নানা পরামর্শ দিচ্ছেন।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

1

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধা

2

বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে উলামা সমাবেশ অনুষ

3

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

4

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

5

ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইকে সিআইপি সম্মাননা

6

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

7

সুন্দরবন রক্ষায় যুবদের লড়াই

8

পটুয়াখালীর দশমিনায় ককটেল বিস্ফোরণ ও লুটপাট ঘটনায় মামলা

9

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

10

নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন, গ্রীন সিটি গড়তে চাই

11

ছেলের হাতে পিতার নির্মম খুন

12

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মাওলানা মাহমুদুল হাসান শা

13

চিরিরবন্দর রানীরবন্দরে আখতারুজ্জামান মিয়ার পথসভায় জনসমুদ্র

14

পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক- ১

15

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

16

চিকিকিৎসা জন্য ৫৪ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

17

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

18

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

19

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

20