জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ গোলাম জাকারিয়া

চাঁপাইনবাবগঞ্জে ২২ নভেম্বর সকাল ১০ টায় কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আহবায়ক কমিটির ভাইস-চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ।

উক্ত বিশেষ সাধারণ সভার বক্তব্য দেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭ দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিতদের নাম প্রকাশ করে আহবায়ক কমিটির নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

কার্যনির্বাহী কমিটির প্রতিটি পদে একাধিক প্রার্থী না থাকায় উক্ত প্রার্থীদের আগামী দুই বছর মেয়াদের জন্য চুড়ান্ত ইউনিট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিটে ভাইস- চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ,

সেক্রেটারি পদে নির্বাচিত হলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, উক্ত নবনির্বাচিত ৫ জন নির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন, মফিজ উদ্দিন, রোজিনা সুলতানা, আব্দুল রাজ্জাক, তোহুরুল ইসলাম সোহেল ও মানিক রায়হান।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক, ডাঃ ময়েজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই

1

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

2

দেশের সমসাময়িক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই

3

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

4

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

5

নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

6

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

7

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

8

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

9

টেপ টেনিস ইতিহাসের সেরা টুর্নামেন্ট টেপ বল বিপিএল

10

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

11

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

12

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

13

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্ট

14

শিক্ষকতা পেশা ত্যাগনির্ভর, পছন্দের নয়

15

মনোনয়নপত্র জমা দিলেন সাতক্ষীরা-০৪ আসনের বিএনপি মনোনীত সংসদ স

16

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

17

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

18

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

19

ইংরেজি নববর্ষ উপলক্ষে লালমনিরহাট–১ আসনবাসীকে শুভেচ্ছা জানালে

20