জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


আবু মুসা

"আপনার পুলিশ আপনার পাশে"তথ্য দিন, সেবা নিন এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে  বাগেরহাটের চিতলমারী উপজেলায় সমাজ থেকে অপরাধ নির্মূল ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিট পুলিশিংয়ের আওতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বাড়াতেই এ সভার আয়োজন করা হয়।

শনিবার  (১৭ জানুয়ারি) বিকাল ৫টায় চিতলমারী থানার ৬ নং বিট অফিসারের উদ্যোগে উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন টেকেরহাট বাজার এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
এ সময়  উপস্থিত ছিলেন চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল,সাবেক ইউপি সদস্য নিত্যানন্দ বাড়ৈ,সুদাস বিশ্বাস, সুশান্ত বিশ্বাস, প্রভাষ বিশ্ব রায়, বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই)দিবাকর মালাকার  এবং এএসআই রতন হাজরাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবার সক্রিয় অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার কোনো বিকল্প নেই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে সাধারণ মানুষের সচেতন ভূমিকা এবং সময়মতো সঠিক তথ্য প্রদান করলে পুলিশ দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হয়। এ সময় সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা আরও বলেন, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ সামাজিক ব্যাধি হিসেবে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক নেতৃত্বকে আরও সক্রিয় হতে হবে। অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুললেই কেবল একটি সুস্থ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

বিট অফিসার এসআই দিবাকর মালাকার  বলেন, বিট পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমিয়ে আনা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে অপরাধ প্রতিরোধ করা। এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান নিশ্চিত করাই এই কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

এএসআই রতন হাজরা বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।  জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমনে পুলিশ আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে।

তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এসব অপরাধের তথ্য গোপনে পুলিশকে জানাতে সবাইকে আহ্বান জানান তিনি।

সভা শেষে বক্তারা সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 
 


 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট উপলক্ষে ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, যাদের জন্য ছাড়

1

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

2

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

3

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তু

4

নির্বাচনী প্রচারণায় ৬ দিনের সফরে আজ কক্সবাজার পৌছেছেন সালাহউ

5

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

6

একজন সৎ কর্মঠ ও নিরহংকার মনের মানুষ ময়মনসিংহের ডিসি সাইফুর র

7

শিবচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন: প্রদর্শনী, আলোচনা সভ

8

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

9

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রচারণা কর্মসূচি

10

নালিতাবাড়ী সিমান্ত অঞ্চলে ২১টি এক হাজার টাকার জাল নোট সহ আটক

11

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

12

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

13

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বাড়ছে ছিনতাই-ডাকাতি,

14

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ বরিশাল-১ বিএনপি

15

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

16

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

17

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

18

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর দিনে সহকারী শিক্ষকদের কর্মবিরত

19

বিএমপির উদ্যোগে সাভারে কম্বল বিতরণ অনুষ্ঠান

20