জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলাবতে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আবুল কাশেম

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সারা দেশে সাংবাদিক নিপীড়ন-হত্যার বিরুদ্ধে বেলাবো প্রেসক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সোমবার (১১ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদ রোডে প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেন নীলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন—শিবপুর প্রেসক্লাবের সভাপতি মো. খোরশেদ আলম, রায়পুরা রিপোর্টার্স ক্লাব সভাপতি মো. তৌফিকুল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব শাখা সভাপতি এম এ হালিম, সদস্য এম আর ওয়াসিম, বেলাব স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মো. ইসলাম উদ্দিন সত্যবাদীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন—বেলাব প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মকবুল হাসান রজনী, অর্থ সম্পাদক আলমগীর পাঠান, দপ্তর সম্পাদক আলী হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রমজান আলী জুয়েল,  প্রচার সম্পাদক  রুমেল আফ্রাদ রুবেল, নির্বাহী সদস্য দুলাল সরকার,  মো. বাদল মিয়া, রেজাউল আলম বিপ্লব, ফয়সাল আহমেদ আব্দুল্লাহ, দিদার হোসেন পিন্টু, আশিকুর রহমান সৈকত প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সরকারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিগত কোনো সরকারই সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারেনি। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসির দাবিও জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মির্জা ফখরুল

1

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

2

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

3

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

4

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

5

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

6

শৈলকুপায় ট্রাক নদীতে চালক ও হেলপার নিহত ২

7

ভাঙ্গুড়ায় তীব্র শীতে বোরো ধানের বীজতলা ঝুঁকিতে

8

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

9

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন রাজধান

10

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে জয়পুরহাটের কুমড়ো বড়ি

11

চুনারুঘাটে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

12

মাদারীপুর কালকিনিতে দেড় কেজি গাঁজা সহ আটক

13

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

14

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পার্বতীপুরে বিএনপির প্রতিবাদ সভা

16

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

17

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

18

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

19

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

20