জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণাঢ্য উদ্বোধন

 আজিজুল হক নিউটন 
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে ময়মনসিংহে শুরু হয়েছে ভোটের গাড়ির বিশেষ প্রচারণা কার্যক্রম। গান ও ভিডিও ডিসপ্লের মাধ্যমে পরিচালিত এ প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গতকাল সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে।
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটের গাড়ির উদ্বোধন করেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, ভোটের গাড়ির মূল উদ্দেশ্য হচ্ছে গণভোট ও সংসদীয় নির্বাচন সম্পর্কে নাগরিকদের সচেতন করা। বৈচিত্র্যময় জনগোষ্ঠীর বাংলাদেশে যেন প্রত্যেক মানুষের অধিকার সমুন্নত থাকে এবং একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে ওঠে, সেই লক্ষ্য নিয়েই গণভোট–২০২৬ আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, দুর্বৃত্তায়নের মাধ্যমে যেন আর কেউ ক্ষমতা দখল বা জনগণের অধিকার হরণ করতে না পারে, সেজন্য গণভোটে সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, নাগরিক অধিকার রক্ষা ও কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণে প্রত্যেককে গণভোটে নিজের ভোট প্রয়োগ করতে হবে। সংবিধানের পূর্ণতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
গণভোট–২০২৬ উপলক্ষে আয়োজিত এই সংগীত ও ভিডিও ডিসপ্লে প্রচারণা অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনসমাগমে আয়োজনটি উৎসবমুখর রূপ নেয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

1

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্ক,আহত ২০

2

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

3

স্বৈরাচারী সরকার প্রশাসন ভেঙে দিয়েছে

4

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

5

পুলিশই জনতা, জনতাই পুলিশ

6

ভাঙ্গুড়ায় পৌষের হাড়কাঁপানো শীতেও ফসলের মাঠে ব্যস্ত ভাঙ্গু

7

ঈশ্বরগঞ্জে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

8

বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক, ঐক্যই চেতনা চেতনাই উন্নতি

9

নিয়োগ নিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে genarel dairy

10

পার্বতীপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

11

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

12

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

13

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

14

নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা ব

15

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

16

ঝিনাইদহে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

17

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইশ্বরগঞ্জ বিএনপি প্রার্থীর ক

18

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

19

মঠবাড়িয়া জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটেল হ

20