জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

 আবু কাওসার মাখন 
 রাজশাহীর কাশিয়াডাংগা থানা অন্তর্ভুক্ত নগরপাড়া এলাকায় বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন যুবদল নেতা কাওসারের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টা থেকে নগরপাড়া বিএনপির কার্যালয় থেকে এ গণসংযোগ শুরু হয়। এ সময় এলাকার মুরুব্বি ও যুবকদের সঙ্গে নিয়ে বিদিরপাটাল,নতুন পাড়া,নগরপাড়া, শেখপাড়া ও হলদাড়সহ বিভিন্ন পাড়ায় রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে ভোট চান তারা। গণসংযোগকালে যুবদল নেতা আনারুল বলেন, “আমাদের বিএনপির চেয়ারপারসন ও প্রিয় নেতা ২৯ জানুয়ারি রাজশাহীতে এসে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে মিনু ভাইকে রাজশাহীবাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব ধানের শীষকে বিজয়ী করা। সেই লক্ষ্যেই আমরা মাঠে কাজ করছি। সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, মিনু ভাই বিপুল ভোটে জয়ী হবেন।”
এ সময় উপস্থিত ছিলেন আজাদ আলী, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম, নজরুল ইসলাম, সাব্বির আলী, সাইফুল রাসেল আলী, সাজ্জাদ আলী কালু, আক্কাস আলী, নুরু সালীন, লিমন, রাজা প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপিলে বৈধতা ফিরে পেলেন মহিউদ্দিন

1

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

2

বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক, ঐক্যই চেতনা চেতনাই উন্নতি

3

শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে নানামুখি পদক্ষ

4

২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

5

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

6

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

7

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

8

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

9

ঠাকুরগাঁওয়ে দোকানঘর নির্মাণে বাধা ও হামলার অভিযোগ আবু তালেবে

10

অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দে

11

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

12

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

13

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

14

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

15

বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার

16

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

17

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

18

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

19

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩

20