জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ জাকে উল্লাহ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রাম সংলগ্ন কদমতলী ব্রিজ এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম চঞ্চল মাহাতো (১৬)। তিনি সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের বাসিন্দা লক্ষী চরণ মাহাতোর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চঞ্চল মাহাতো মোটরসাইকেল যোগে দোস্তপাড়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে কদমতলী ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চঞ্চল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের গ্রামের বাসিন্দা সুশীল চন্দ্র মাহাতো জানান, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

1

সচিব সুমনার দক্ষ নেতৃত্বে উন্নয়ন ও নাগরিকবান্ধব সেবায় এগিয়ে

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

3

কুলাউড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্টিত

4

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

5

নারায়ণগঞ্জের তিন আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয় প্রার্থী

6

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

7

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

8

পার্বতীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী মডেল বিদ্য

9

‘অভিমানী’ নেতাদের নিজেই ডাকছেন তারেক রহমান

10

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

11

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার” — অ্যাডভোকে

12

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

13

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

14

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

15

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

16

হাদীর উপর গুলির প্রতিবাদে ধামরাইতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয

17

পোরশায় আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেফতার

18

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

19

এক প্রার্থী নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত এগিয়ে, বিএনপিতে মনোন

20