জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

 মোঃ হিরন চোধুরী

সাভারে দীর্ঘদিন ধরে ডা'কাতি, ছিনতাই, মাদক কারবার ও আতঙ্ক সৃষ্টির পেছনে থাকা মূল হোতা শাহ আলী ওরফে রাকিব হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে শুক্রবার দিবাগত রাতে সাভার পৌরসভার শাহীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরুলিয়া রোডের কালিয়াকৈর এলাকায় গাছ ফেলে চলাচলে বিঘ্ন ও ভয় সৃষ্টির ঘটনার তদন্তে শাহ আলী ওরফে রাকিব হাসানের নাম উঠে আসে। তদন্তে প্রকাশ পায়, সে সাভার ও আশপাশের এলাকায় সংঘবদ্ধ ডাকাত ও মাদক সিন্ডিকেট পরিচালনা করছিল।

এর আগে শুক্রবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে রাকিবই যে এই চক্রের মাস্টারমাইন্ড, তা নিশ্চিত হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর শাহ আলী ওরফে রাকিব হাসান নিজেকে বিএনপির অঙ্গ সংগঠন মৎস্যজীবী দলের নেতা দাবি করে। তার ফেসবুক প্রোফাইলে বিএনপি নেতাদের সঙ্গে ছবি ও নির্বাচনী প্রচারণায় সক্রিয় থাকার তথ্যও পায় পুলিশ। তবে এলাকাবাসীর ভাষ্য, রাজনৈতিক পরিচয় বদলালেও তার অপরাধী চরিত্র বদলায়নি।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো কর্মচারীরা

1

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

2

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

3

ঈশ্বরগঞ্জ বাজারে সড়কের পাশে আবর্জনার স্তুপ, নেই কর্তৃপক্ষের

4

রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায়

5

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

6

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

7

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

8

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

9

সেনা অভিযানে ৫ লাখ টাকাসহ ১০মাদক কারবারি গ্রেফতার

10

রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

11

মাদারীপুরে পুকুর খননে কৃষিজমি নষ্টের দায়ে জমির মালিককে দশ হা

12

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

13

সাবেক প্রেমিকাকে অপহরণ ও ধর্ষণ

14

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

15

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

16

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিজিবির হাতে বিএসএফ

17

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম

18

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

19

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

20